রাজশাহীতে ক্যান্সার নির্ণয়ে ভ্রাম্যমাণ কেন্দ্র চালু

রাজশাহী প্রতিনিধি, হেলথ নিউজ | ২০ আগস্ট ২০১৮, ১৫:০৮ | আপডেটেড ২০ আগস্ট ২০১৮, ০৩:০৮

Can-1.jpg-ed

ক্যান্সারের প্রাথমিক চিকিৎসার জন্য একটি ভ্রাম্যমাণ রোগ নির্ণয় কেন্দ্র চালু হয়েছে রাজশাহীতে।

একটি অ্যাম্বুলেন্সের ভেতর রোগ নির্ণয়ের কেন্দ্রটি খোলা হয়েছে। মেয়েদের স্তন ও জরায়ু ক্যান্সার হয়েছে কি না, তা জানা যাবে এখানে।

রাজশাহীর রোটারি ক্লাব অব পদ্মা এই অ্যাম্বুলেন্সটি রাজশাহী ক্যান্সার হাসপাতালকে দিয়েছে। রোটারি গ্লোবাল গ্রান্ট প্রকল্পের আওতায় গাড়ির ভেতরের ম্যামোগ্রাম ও আলট্রাসনোগ্রামসহ নানা যন্ত্রপাতিও দিয়েছে রোটারি ক্লাব।

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন রোটারি ক্লাবের কর্মকর্তারা।

চাবিটি হস্তানন্তর করেন রোটারি ক্লাবের জেলা গর্ভনর আবুল ফজল  আলমগীর, সাবেক গর্ভনর এফএইচ আরিফ ও কেএম জয়নুল আবেদিন। রাজশাহী ক্যান্সার হাসপাতালের ট্র্যাস্টি বোর্ডের সদস্য সচিব ডা.প্যাট্রিক বিপুল বিশ্বাস, অধ্যাপক ডা. শামসুল আলম ও প্রকৌশলী আবুল বাসার তা গ্রহণ করেন।

প্যাট্রিক বিশ্বাস বলেন, “বর্তমানে গ্রামের নারীরা স্তন ও জরায়ু ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। এটি মূলত গ্রামে ক্যানসার রোগ নির্ণয়ের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। গ্রাম থেকে এই গাড়িতে করে জরুরিভাবে রোগীদের ক্যান্সার হাসপাতালে নিয়ে আসা হবে।”

তিনি জানান, গোটা রাজশাহীতে তারা ২০টি উপকেন্দ্র গড়ে তুলেছেন। ভ্রাম্যমাণ রোগ নির্ণয় কেন্দ্রটি সপ্তাহের একটা নির্দিষ্ট দিন এক-একটি উপকেন্দ্রে যাবে। সেখানে নারীদের স্তন ও জরায়ু ক্যান্সার  হয়েছে কি না তা পরীক্ষা-নিরিক্ষা করে জানানো হবে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

আরও চারজন শনাক্ত, তবে ভালো আছেন তারা

করোনাভাইরাস: স্পেনে মৃত্যু ছাড়িয়েছে ৪ হাজার

করোনাভাইরাসে পুরুষের মৃত্যুঝুঁকি বেশি

চীন থেকে এল টেস্ট কিট-পিপিই

করোনাভাইরাস: সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন

করোনাভাইরাস: স্পেনে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৮ জনের

করোনাভাইরাস: আরও একজনের মৃত্যু

মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার রপ্তানি করা যাবেনা

করোনাভাইরাস: মৃত্যু ৪, আক্রান্ত বেড়ে ৩৯

দ্রুতগতির ও করুনা ছাড়া করোনাভাইরাস

দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত বেড়ে ৩৩

আরও ৩ করোনা রোগী শনাক্ত: আক্রান্তের সংখ্যা ২৭

করোনায় মৃত ব্যক্তির দাফন যেভাবে

করোনাভাইরাস: বাংলাদেশকে প্রতিরোধ সরঞ্জাম দেবেন জ্যাক মা

মৃত্যুর মড়কে আধুনিক ইউরোপ

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ চলছে বিশ্বজুড়ে

করোনায় ২২ লাখ মানুষের মৃত্যুর আভাস আমেরিকায়

প্রয়োজনে ‘লকডাউন’ করার পরামর্শ ডব্লিউএইচওর

করোনাভাইরাসে দেশে দ্বিতীয় মৃত্যু

প্রতি ঘন্টায় ২৬ জনের মৃত্যু ইতালিতে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3