লোকসানই কারণ: জিএসকে

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৮ জুলাই ২০১৮, ১২:০৭ | আপডেটেড ২৮ জুলাই ২০১৮, ০৩:০৭

Glaxo-edit

লোকসানের কারণেই বাংলাদেশে ওষুধ উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে বলে জানিয়েছে গ্লাক্সোস্মিথক্লাইন (জিএসকে)।

জিএসকে বাংলাদেশের চেয়ারম্যান এম আজিজুল হক শুক্রবার ঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে বলেন, লোকসান পুষিয়ে নেওয়ার না পরিকল্পনা নিয়েও সফল হতে না পারেননি তারা।

একদি আগেই বাংলাদেশে ওষুধ উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছিল জিএসকে। তবে তাদের কনজ্যুমার হেলথকেয়ার ইউনিট হরলিকস, মালটোভা, গ্ল্যাক্সোজ-ডি, সেনসোডাইনের মতো পণ্য বিক্রি চালিয়ে যাবে।

১৯৭৪ সাল থেকে বাংলাদেশে কারখানা চালিয়ে আসছিল জিএসকে। তাদের কারখানা চট্টগ্রামের ফৌজদারহাটে।

কারখানা বন্ধের খবরে ক্ষুব্ধ কর্মীদের জিএসকে জানিয়েছে, এক হাজারের বেশি কর্মীর পাওনা যথাযথভাবে দেওয়া হবে।

বাংলাদেশে ওষুধ কোম্পানিগুলোর প্রসার এবং বিদেশেও রপ্তানি করার মধ্যে জিএসকে কেন লোকসান দিচ্ছিল, সেই প্রশ্ন করা হয় কোম্পানির চেয়ারম্যানকে।

জবাবে আজিজুল হক বলেন, তারা এখানে একটি ইউনিক ওষুধ তৈরি করে সারা বিশ্বে বাজারজাত করার যে মডেল নিয়ে কাজ করছেন, যা এখন পোষাচ্ছে না।

তিনি বলেন, “বাংলাদেশে আমাদের ওষুধগুলো বহু পুরনো, সস্তাও। আমরা ব্যবসার ঘাটতি পুষিয়ে উঠতে পারছিলাম না। ঘাটতি পোষানোর জন্য নতুন কোনো ওষুধও আমাদের কাছে ছিল না।”

বাংলাদেশের বাজারের জন্য ওষুধ তৈরি করতে না পারাকে কারণ দেখান তিনি।

তবে জিএসকে এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস দাবি করেছেন, ২০১৭ সালেও কারখানা লাভজনক ছিল।

তবে আজিজুল বলেন, “বাংলাদেশে আমাদের ব্যবসার ৭০ শতাংশ হল কনজিউমার হেলথকেয়ার ইউনিটের, বাকি ৩০ শতাংশ ফার্মাসিউটিক্যালসের। আমাদের যা লাভ, তার পুরোটা কনজিউমার হেলথকেয়ার থেকেই আসে, ফার্মা চলছিল লোকসানে।”

ফৌজদারহাটের দীর্ঘদিনের কারখানাটির কী হবে, তা পরিচালনা পর্ষদ ও শেয়ার মালিকরাই ঠিক করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

“এ মুহুর্তে ভাইরাস আক্রান্ত কেউ নেই”

কাপড় কাঁচার সাবান বেশি কার্যকর

আক্রান্তদের একজন বাড়ি, দুজনও নিরাপদ

মাস্ক ব্যবহার কারা করবেন?

ভারতে বিমান, নভো ও ইউএস বাংলার ফ্লাইট বাতিল

করোনাভাইরাস: স্কুল-কলেজের ‘অ্যাসেম্বলি’ হবে শ্রেণিকক্ষে

হাম-রুবেলার টিকা শুরু ১৮ মার্চ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3