৪৮ ঘন্টায় করোনাভাইরাসে প্রাণ হারালেন ৩৩ জন

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৪ মে ২০২০, ১৫:০৫ | আপডেটেড ১৪ মে ২০২০, ০৩:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

দেশে গত ২৪ ঘন্টায় মারা গেলেন আরো ১৪ জন। এ নিয়ে সর্বশেষ ৪৮ ঘন্টায় শুধু নিশ্চিত করোনাভাইরাসের কাছেই প্রাণ হারালেন ৩৩ জন। একই সাথে টানা ৪ দিনে ৩য় বারের মতো হাজার পেরুলো শণাক্তের সংখ্যা।

নতুন করে এক হাজার ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এর ফলে আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের কাছাকাছি পৌছে গেছে।

বৃহস্পতিবার দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক  অধ্যাপক নাসিমা সুলতানা। জানালেন, এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে। আর সারাদেশে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৮ হাজার ৮৬৩ জন।

স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে পুরুষ ১১ জন, নারী তিন জন। এর মধ্যে ঢাকা শহরের ৯ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন রয়েছেন। 

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২০১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন দুই হাজার ৫৭০ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৬৬ জন, এখন পর্যন্ত ছাড় পেয়েছেন এক হাজার ৩৯৮ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে তিন হাজার ৩১ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৩০ হাজার ৬৭৩ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন দুই হাজার ২৯৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন এক লাখ ৭৯ হাজার ৬৫৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৪৬ হাজার ১৪ জন।

নাসিমা সুলতানা জানান, সাত হাজার ৩৯২টি নমুনা পরীক্ষায় হলেও ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে সাত হাজার ৮৩৭ টি।দিন দিন পরীক্ষার স্থান ও নমুনার সংখ্যা বাড়ছে এবং আরো বাড়বে বলেও জানান তিনি। 

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

করোনাভাইরাস: ওমরাহর জন্য সৌদিযাত্রা বন্ধ

দক্ষিণ কোরিয়ায় করোনায় একদিনে আক্রান্ত ৮১৩

করোনার প্রতিষেধক প্রস্তুতের দাবি

জুনের মধ্যে নিয়োগ পাবে ১৫ হাজার নার্স

করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারি

হাসপাতাল থেকে কোরীয় নাগরিক বাসায়

করোনাভাইরাস: ফ্লাইট বাতিলের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস পরীক্ষায় ৫০০ কিট দিল চীন

করোনাভাইরাস: সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3