অসংক্রামক রোগের চিকিৎসা একটি চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৬ নভেম্বর ২০২৩, ২২:১১ | আপডেটেড ৯ নভেম্বর ২০২৩, ১১:১১

Minister-Zahed-Malek-edit

হৃদরোগ, কিডনি জটিলতা, ক্যানসার, স্ট্রোকের মত অসংক্রামক রোগ দেশে বেড়ে যাওয়ায় এর চিকিৎসাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক 

এছাড়া স্বাস্থ্য খাতে জনবল ঘাটতিও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি। 

বাংলাদেশ কালাজ্বর ও ফাইলেরিয়ামুক্ত হওয়ার বিষয়ে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে স্বাস্থ্যখাতের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন জাহিদ মালেক। 

তিনি বলেন, “অসংক্রামক ব্যাধি দেশে বেড়ে যাচ্ছে। অসংক্রামক ব্যধির চিকিৎসা ব্যবস্থা এটা একটা চ্যালেঞ্জ, এগুলো মোবাকিলায় আমরা কাজ করে যাচ্ছি। চার হাজার কোটি টাকা ব্যয়ে আটটি নতুন হাসপাতাল তৈরি হচ্ছে।এই সমস্যা মেটাতে সময় লাগবে।” 

দেশে চিকিৎসা সেবার পরিসর বেড়েছে জানিয়ে তিনি বলেন, “আগে হাসপাতালে ৩০ হাজার বেড ছিল, এখন ৭০ হাজার হয়েছে। ৭০ হাজার বেডকে পরিচালিত করতে হয়। মেডিকেল কলেজসহ নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, প্রশিক্ষিত জনবল দরকার, এটার ঘাটতি আছে। আমরা চেষ্টা করছি ঘাটতিগুলো কমিয়ে আনতে।” 

তবে দেশের ওষুধ শিল্পের যে অগ্রগতি হয়েছে, সে কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের ওষুধ এখন রপ্তানি হয়। ১২০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন বসানো আছে। অক্সিজেন প্ল্যান্ট বসানো আছে। যার ফলে করোনা নিয়ন্ত্রণে আমরা এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছি।“

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসডিজি অর্জনের পাশাপাশি মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাওয়ায় শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। আর গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হয়েছে। 

তিনি বলেন, “স্বাস্থ্যসেবা ভালো আছে বিধায় পোলিও, টিটেনাস, ফাইলেরিয়া, কালাজ্বর নির্মূল হয়েছে। জেলা-উপজেলা হাসপাতালগুলো উন্নত হয়েছে। মেডিকেল কলেজ ৫টি থেকে ৩৭টি হয়েছে। আইসিইউয়ের সংখ্যা ৫০০ থেকে ১৫০০ হয়েছে।” 

চিকিৎসা সেবায় ব্যয় বেড়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে জাহিদ মালেক বলেন, “এটি আমি আংশিক গ্রহণ করতে পারি। কারণ সরকারি হাসপাতালে ৭০ শতাংশ মানুষ বিনামূল্যে সেবা নিয়ে থাকেন। ইউনিভার্সেল হেলথ কাভারেজ এটা আমরা এখনও পুরোপুরি শুরু করতে পারিনি, এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য।“

কালাজ্বর নির্মূল প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন ‘কালাজ্বর’ সম্পর্কে গেল তিন বছরের তথ্য-উপাত্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দিয়েছিল বাংলাদেশ। সেসব তথ্য যাচাই-বাছাই করে তারা বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে কালাজ্বরমুক্ত ঘোষণা করেছে। 

দেশে কালাজ্বরের বর্তমার হালচাল নিয়ে জাহিদ মালেক বলেন, “উপজেলা পর্যায়ে প্রতি ১০ হাজারে একজনের কম রোগী হলে রোগটি নির্মূল হয়েছে বলে বিবেচনা করা হয়। বাংলাদেশ সেই যোগ্যতা অর্জন করেছে।“ 

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

যা থাকবে ‘সুপার স্পেশালাইজড’ হাসপাতালে

দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় সিলেটে

সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

সুস্থ জীবনযাপনে সচেতনতা তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর

ক্যান্সার নিয়ে আশঙ্কার চিত্র

ওসমানী মেডিকেলে প্রথম কর্তিত অঙ্গ সংযোজন

মেডিকেল পরীক্ষা: গোয়েন্দাদের সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহীতে ৪০% মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত!

বিশেষায়িত হাসপাতাল হচ্ছে ঢাকায়

ঢাকায় ১৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধে আদালতের নির্দেশ

ঢাকায় ডেঙ্গু দেখে রাজশাহীতে সতর্কতা

রূপ বদলাচ্ছে ডেঙ্গু, গবেষণার তাগিদ

ক্যান্সারের ঝুঁকি সিলেটে বেশি

স্বাস্থ্য ক্যাডারে বিশেষ বিসিএসের ফল প্রকাশ

দেশে হৃদরোগ ও ডায়াবেটিকের ঝুঁকি বেশি নারীদের

প্রতি এক হাজার নবজাতকের ৩০টি যায় ঝরে

রক্ত পরীক্ষায় কয়েক মিনিটে ধরা পড়বে ক্যান্সার!

সিলেটে মাদকসেবী অর্ধ লক্ষাধিক

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ‘কোটেশন বাণিজ্য’র খবর

মৌলভীবাজারে দুটি স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3