ঈদের ছুটিতেও হাসপাতাল থাকবে সচল

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ জুন ২০১৮, ২৩:০৬ | আপডেটেড ১৫ জুন ২০১৮, ১১:০৬

news_pkg_icddrb_000_230418_rasna.00_11_10_17.Still018

ঈদের ছুটিতে যেন চিকিৎসা সেবা ব্যাহত না হয়, সেজন্য হাসপাতালগুলোতেও সেই রকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগে ঈদের ছুটিতে চিকিৎসা সেবা নিয়ে রোগীদের অসন্তোষ থাকলেও গত কয়েক বছরে চিত্র বদলেছে। এবারও তেমনই হবে বলে আভাস পাওয়া গেছে।

বিভিন্ন হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, নার্স কর্মকর্তা-কর্মচারীদের নিয়েই রোস্টার করেছেন তারা। ফলে রোগীদের সেবায় কোনো ঘাটতি হবে না।

ঈদ উল ফিতরের ছুটির মাঝে রোগীদের জন্য আগামী ১৮ জুন  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ খোলা থাকবে।

তবে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন বলেন, বন্ধের দিনগুলোতে হাসপাতালের জরুরি বিভাগ বিভাগ ও ইনডোর সেবা প্রচলিত নিয়মে চালু থাকবে।

তিনি বলেন, “বিশেষ ব্যবস্থায় আমাদের হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের রোস্টার করে দেওয়া হয়েছে। আমি নিজে তার তদারকি করছি। তাদের জন্য ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার পরের দিনের খাবারের ব্যবস্থাও করা হয়েছে, যেহেতু ছুটির এ সময়টাতে বাইরে খাবার পাওয়া কঠিন হয়ে যায়।”

একইসঙ্গে বিএসএমএমইউতে রোগীদের জন্যও ঈদের দিন থাকছে উন্নত মানের খাবার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক সময়ের মতোই ২৪ ঘণ্টা চলবে ঈদের ছুটিতে। বার্ন ইউনিটও সবসময় ২৪ ঘণ্টা খোলা থাকে। ঈদের ছুটিতেও তা থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ঈদের ছুটির সময়কার পাঁচ দিনের জন্য বিশেষ রোস্টার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোয়াররফ হোসেনও বলেন, ঈদের সময়ে রোগী কমলেও তাদের ব্যবস্থাপনায় কোনো ঘাটতি থাকবে না।

জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও ইনস্টিটিউটের কর্মকর্তারাও একই কথা বলেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী‌র ৩১ দফা নির্দেশনা

বিশ্বে আক্রান্ত ১৬ লাখ ছাড়াল, মৃত্যু লাখ ছুঁই ছুঁই

নতুন শনাক্ত ২, মৃত্যু নেই

প্রবাসে করোনোয় দেড়শতাধিক বাংলাদেশীর মৃত্যু

বিএসএমএমইউতে প্রথম দিনে ৪টি নমুনা পরীক্ষা

ঢাকা মেডিকেলে বিনা পয়সায় করোনা পরীক্ষা

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ৭০ নাবিক আক্রান্ত

করোনাভাইরাস: পিপিই ও টেস্টিং কিট দিচ্ছে জিপি

করোনায় দেশে আরও একজনের মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার

করোনাভাইরাস: চারদিনে ৩ জন শনাক্ত

ঘরে বসেই করা যাবে করোনা টেস্ট

করোনা ভাইরাস শরীরে ঢোকার পর কি হয়!

আমেরিকায় লাখ মানুষ করোনার মৃত্যু ঝুঁকিতে

নতুন একজন আক্রান্ত, সুস্থ আরও ৪

নতুন রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর

করোনাভাইরাস: ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

করোনাভাইরাস: নতুন আক্রান্ত নেই, সুস্থ আরও ৪

করোনাভাইরাস: জ্যাক মার পাঠানো টেস্ট কিট বাংলাদেশে

যুক্তরাষ্ট্রে মৃত্যু সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3