ঈদের ছুটিতে হাসপাতালে সেবা দিতে ১৬ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৯ মার্চ ২০২৫, ২৩:০৩ | আপডেটেড ২৪ মার্চ ২০২৫, ১০:০৩

Health-Department-edit

ঈদুল ফিতরের ছুটিতে দেশের হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা চালু রাখতে ১৬ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, জরুরি বিভাগে প্রয়োজনীয়সংখ্যক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগ ও লেবার রুম, ইমার্জেন্সি ওটি (জরুরি অস্ত্রোপচারকক্ষ) ও ল্যাব সার্বক্ষণিক চালু রাখতে হবে। হাসপাতালে পর্যাপ্ত জনবল নিশ্চিত করতে ঈদের আগে ও পরে সমন্বয় করে ছুটি নির্ধারণ করতে হবে।

হাসপাতালের ইউনিটপ্রধানদের প্রতিদিনের কার্যক্রম তদারক করতে হবে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে জরুরি ল্যাব ও এক্স-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অন–কল সেবাও চালু রাখতে হবে।

এ ছাড়া ছুটির সময়ের জন্য পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রি–এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুত ও সরবরাহের ব্যবস্থা করা, স্টোরকিপারদের নিজ জেলা ও উপজেলায় অবস্থান করা, অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষিণক চালু রাখা এবং হাসপাতালের বহির্বিভাগ একটানা তিন দিনের বেশি বন্ধ না রাখতে বলা হয়েছে নির্দেশনায়।

নির্দেশনা অনুযায়ী, বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে প্রসূতি বিভাগ খোলা রাখতে হবে।

উল্লেখ্য, আসন্ন পবিত্র ঈদুল ফিতরে এবার লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ঈদ উপলক্ষে এর মধ্যে পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এবার পাঁচ দিনের ঘোষিত ছুটির আগে-পরে আছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর ও সাপ্তাহিক ছুটি। এর ফলে এবার কার্যত লম্বা ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ঈদের আগে ও পরে ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে

ডেঙ্গু পরিস্থিতি: ডিএনসিসির কর্মীদের ছুটি বাতিল

ডায়াবেটিসে মৃত্যু বেড়ে দ্বিগুণ হবে: গবেষণা

নবজাতক ও মায়ের মৃত্যুর দায় হাসপাতালের: সংযুক্তা সাহা

নবজাতকের পর মায়েরও মৃত্যু

সেন্ট্রাল হাসপাতালে সব অস্ত্রোপচার বন্ধ

নবজাতকের মৃত্যু: সেন্ট্রাল হাসপাতালের ২ চিকিৎসক কারাগারে

ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে কক্সবাজার

গ্যাসের ওষুধের এত বিক্রি! কেন?

বলিউডের শীর্ষ ৭ নিরামিষভোজী নারী

ঘরে ঘরে জ্বর, চাই সাবধানতা

ডায়াবেটিস এড়াতে নজরে রাখুন এই ১৫ খাবার

চিনি খেলে ডায়াবেটিস হয়?

অর্ধেক মানুষই জানেন না তাদের ডায়াবেটিস

এমন ভারতবর্ষ দেখেনি কেউ আগে

এমন ভারতবর্ষ দেখেনি কেউ আগে

দেশে করোনায় মৃত্যুর মিছিলে ১১ হাজারেরও বেশি মানুষ

সংক্রমণের দ্বিতীয় ঢেউ

কমছে মৃত্যু, বাড়ছে স্বস্তি

খালি হাতেই পার হতে হবে দ্বিতীয় ঢেউ !

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3