এডিস মশার লার্ভা: সরকারি চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১০ জুলাই ২০২৩, ২১:০৭ | আপডেটেড ১০ জুলাই ২০২৩, ০৯:০৭

adis-mosquito

রাজধানীর কারওয়ান বাজারে সরকারি চারটি প্রতিষ্ঠানের ভবনে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা থাকায় জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার প্রতিষ্ঠানগুলোকে ৫ লাখ করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের ভবনেও এডিসের লার্ভা থাকায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সরকারি চারটি প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি)। জরিমানা করা ব্যক্তিমালিকানাধীন ভবনটি হলো কারওয়ান বাজার মোড়ের জাহাঙ্গীর টাওয়ার।

দুপুরে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানা করেন ঢাকা উত্তর সিটির অঞ্চল-৫–এর নির্বাহী কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোতাকাব্বীর আহমেদ।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমরা বিভিন্নভাবে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। আমরা যার যার আশপাশের আঙিনা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারি, যদি পানি জমা হতে না দিই, তাহলে এডিস মশা বংশবিস্তার করতে পারবে না।’

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

বাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3