একদিনে হাসপাতালে ভর্তি ১৪৩১ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৭ অক্টোবর ২০২৩, ২০:১০ | আপডেটেড ২৭ অক্টোবর ২০২৩, ০৮:১০

dengue

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪৩১ জন। মারা গেছেন ১১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ৩৬৫ জন, আর বাইরের বিভিন্ন জেলায় ১০৬৬ জন।

গত একদিনে ভর্তি রোগীদের নিয়ে এ বছর মোট ২ লাখ ৬৪ হাজার ৬২ জন হাসপাতাল ভর্তি হলো। এর মধ্যে ঢাকায় ৯৭ হাজার ৬২০ জন রোগী ভর্তি হয়েছে ঢাকার বিভিন্ন হাসপাতালে। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৪৪২ জন।

শুক্রবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৭৯৮ জনের চিকিৎসা চলছিল, যাদের মধ্যে ৪৮৬৯ জনই ঢাকার বাইরের। বাকি ১৯২৯ জনের চিকিৎসা চলছিল ঢাকা মহানগরে।

সবশেষ দিনসহ এ বছর মোট ১৩১৭ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এর আগে কোনো বছরেই এডিস মশাবাহিত রোগটিতে এতো মানুষের মৃত্যু হয়নি।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন ভর্তি হয়। আর চলতি মাসের ২৭ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ৬৫৬ জন রোগী। 

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন এবং সেপ্টেম্বরে ৩৯৬ জন। আর অক্টোবরের ২৭ দিনে প্রাণ গেছে ৩২৮ জনের।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত

নতুন আক্রান্ত ৯৪, মৃত্যু আরো ৬

বিএসএমএমইউর অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত

‘এখন ক্লাস্টার থেকে ছড়াচ্ছে কোভিড-১৯’

একদিনেই আক্রান্ত শতাধিক, মৃত্যু আরো ১

একদিনেই আক্রান্ত শতাধিক, মৃত্যু আরো ১

একটি মৃত্যুও কাম্য নয়: প্রধানমন্ত্রী

ছুটি বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

নতুন আক্রান্ত ১৮ জনের ১২ জনই ঢাকার

চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: নতুন আক্রান্ত ৫

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রধানমন্ত্রী‌র ৩১ দফা নির্দেশনা

বিশ্বে আক্রান্ত ১৬ লাখ ছাড়াল, মৃত্যু লাখ ছুঁই ছুঁই

নতুন শনাক্ত ২, মৃত্যু নেই

প্রবাসে করোনোয় দেড়শতাধিক বাংলাদেশীর মৃত্যু

বিএসএমএমইউতে প্রথম দিনে ৪টি নমুনা পরীক্ষা

ঢাকা মেডিকেলে বিনা পয়সায় করোনা পরীক্ষা

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ৭০ নাবিক আক্রান্ত

করোনাভাইরাস: পিপিই ও টেস্টিং কিট দিচ্ছে জিপি

করোনায় দেশে আরও একজনের মৃত্যু

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3