করোনাভাইরাসে ওসমানী মেডিকেলের চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৫ এপ্রিল ২০২০, ১৪:০৪ | আপডেটেড ১৫ এপ্রিল ২০২০, ০২:০৪

corona-virus-final

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন।

ওই চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক ছিলেন। তার বয়স হয়েছিল ৪৮।

বুধবার সকাল পৌনে ৭টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতালের উপপরিচালক লেফটেন্যান্ট কর্নেল এবিএম বেলায়েত হোসেন জানিয়েছেন।

৫ এপ্রিল সন্ধ্যায় ওই চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এর আগে ৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। করোনা শনাক্তের পর তিনি সিলেটে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। কোয়ারেন্টিনের আওতায় নিয়ে আসা হয় তার পরিবারের বাকি সদস্যদের।

৭ এপ্রিল হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে রাতেই তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি না হলে ৮ এপ্রিল বিকেলে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

মেডিসিন ও হৃদরোগের চিকিৎসক ওই সহকারী অধ্যাপক সিলেটের ইবনে সিনা হাসপাতালেও নিয়মিত রোগী দেখতেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

বিশ্বে আক্রান্ত ১৬ লাখ ছাড়াল, মৃত্যু লাখ ছুঁই ছুঁই

নতুন শনাক্ত ২, মৃত্যু নেই

প্রবাসে করোনোয় দেড়শতাধিক বাংলাদেশীর মৃত্যু

বিএসএমএমইউতে প্রথম দিনে ৪টি নমুনা পরীক্ষা

ঢাকা মেডিকেলে বিনা পয়সায় করোনা পরীক্ষা

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের ৭০ নাবিক আক্রান্ত

করোনাভাইরাস: পিপিই ও টেস্টিং কিট দিচ্ছে জিপি

করোনায় দেশে আরও একজনের মৃত্যু

বিশ্বে ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৫ হাজার

করোনাভাইরাস: চারদিনে ৩ জন শনাক্ত

ঘরে বসেই করা যাবে করোনা টেস্ট

করোনা ভাইরাস শরীরে ঢোকার পর কি হয়!

আমেরিকায় লাখ মানুষ করোনার মৃত্যু ঝুঁকিতে

নতুন একজন আক্রান্ত, সুস্থ আরও ৪

নতুন রোগী শনাক্ত হয়নি: আইইডিসিআর

করোনাভাইরাস: ৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

করোনাভাইরাস: নতুন আক্রান্ত নেই, সুস্থ আরও ৪

করোনাভাইরাস: জ্যাক মার পাঠানো টেস্ট কিট বাংলাদেশে

যুক্তরাষ্ট্রে মৃত্যু সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে

আরও চারজন শনাক্ত, তবে ভালো আছেন তারা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3