করোনাভাইরাস: স্পেনে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৩৮ জনের

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ২৫ মার্চ ২০২০, ২১:০৩ | আপডেটেড ২৫ মার্চ ২০২০, ০৯:০৩

ITAY-DEATH

ইউরোপের একপ্রান্তের দেশ স্পেন এবার যেনো পাল্লা শুরু করলো ইতালির সাথে। অন্য কোনো কিছুতে নয়, এই প্রতিযোগিতা যেনো মৃত্যুর সংখ্যা নিয়ে।

ইতিমধ্যে স্পেন টপকে গেছে চীনকে, যেখানে শুরু হয়েছিল করোনা ভাইরাসে আক্রান্তদের মরণযাত্রা। এদিনে ২৪ ঘন্টায় এবার স্পেনে মারা গেলেন ৭৩৮ জন। স্তব্ধ রিয়াদ মাদ্রিদ অথবা বার্সেলোনা।

জগত যেখানে ফুটবল প্রতিযোগিতায় মত্ত থাকে, সেখানে এবার পাল্লা চলছে মরণের। বাতাসে কোনো জয়ের উল্লাস নেই, আছে একের পর এক স্বজন হারানোর আর্তনাদ, নীরব হাহাকার।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে বুধবার সকাল নাগাদ সব মিলে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জনে। আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৬১০।

ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসা দরকার এমন মারাত্মক রোগী আছে ৩ হাজার ১৬৬ জন। আর সুস্থ হয়েছে ৫ হাজার ৩৬৭ জন।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে স্পেনে চলছে ১১ দিনের লকডাউন। তারপরও মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটিতে কভিড-১৯ এ অর্ধেকের বেশি মানুষের মৃত্যু হয়েছে মাদ্রিদে। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে সেখানে ১ হাজার ৮২৫ জনের মৃত্যু হয়েছে। বৃদ্ধ নিবাসগুলোতেই মৃত্যুর হার বেশি।

মাদ্রিদ্র এবং বাস্ক কাউন্টিতে প্রথমদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছিল এবং এ জায়গাতেই ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ে। এর কিছুদিনের মধ্যেই মাদ্রিদের স্কুলগুলো বন্ধ করা হয়।

তবে দেশজুড়ে লকডাউনের পদক্ষেপ তখনও নেওয়া হয়নি। আর এতেই ভাইরাসটি ছড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দেশজুড়ে লকডাউনের পদক্ষেপ নেওয়ার আগেই স্পেনের ১৭ টি অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে গিয়েছিল।

১৪ মার্চে স্পেনজুড়ে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। তা এখন ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। কিন্তু এ অবরুদ্ধ অবস্থাতেও থামছে না মৃত্যু। ঠেকানো যাচ্ছে না সংক্রমণ।

কর্তৃপক্ষ আরো বেশি মানুষকে করোনাভাইরাস পরীক্ষার আওতায় এনেছে। এতে করে নতুন আক্রান্ত ধরা পড়ছে। গত মঙ্গলবার আক্রান্তের হার ২০ শতাংশ বেড়েছে। আর একই সময়ে মৃত্যুর হার বেড়ে গেছে ২৭ শতাংশ।

বিশ্বজুড়ে এখন কেবল ইতালিতেই করোনাভাইরাসে মৃতের সংখ্যা (৬,৮২০ জন) স্পেনের তুলনায় বেশি। আর চীনে গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সেখানে মৃত্যু হয়েছিল ৩ হাজার ২৮১ জনের।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

দ্রুতগতির ও করুনা ছাড়া করোনাভাইরাস

দেশে করোনায় মৃত্যু ৩, আক্রান্ত বেড়ে ৩৩

আরও ৩ করোনা রোগী শনাক্ত: আক্রান্তের সংখ্যা ২৭

করোনায় মৃত ব্যক্তির দাফন যেভাবে

করোনাভাইরাস: বাংলাদেশকে প্রতিরোধ সরঞ্জাম দেবেন জ্যাক মা

মৃত্যুর মড়কে আধুনিক ইউরোপ

করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজ চলছে বিশ্বজুড়ে

করোনায় ২২ লাখ মানুষের মৃত্যুর আভাস আমেরিকায়

প্রয়োজনে ‘লকডাউন’ করার পরামর্শ ডব্লিউএইচওর

করোনাভাইরাসে দেশে দ্বিতীয় মৃত্যু

প্রতি ঘন্টায় ২৬ জনের মৃত্যু ইতালিতে

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ডব্লিউএইচও’র পরামর্শ

দেশে ২০ করোনা রোগীর আরও একজন গুরুতর

করোনা ভাইরাস: আইইডিসিআরে মেইল করুন

করোনাভাইরাসে আক্রান্ত একই পরিবারের তিনজন

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

করোনাভাইরাস টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন

হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত

নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে ফিরল ৯৫ জন

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3