করোনা ভাইরাস: রেকর্ড মৃত্যু ইউরোপে

ডেস্ক রিপোর্ট, হেলথ নিউজ | ১৬ মার্চ ২০২০, ১২:০৩ | আপডেটেড ১৬ মার্চ ২০২০, ০২:০৩

images

প্রাণঘাতি নভেল করোনাভাইরা ইউরোপে মহামারীর আকার ধারণ করেছে।এক দিনে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে।

মহাদেশটির তিন দেশের মধ্যে ইতালিতে আরও ৩৬৮ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়; মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৯ জনে।

স্পেনে মারা গেছে আরও ৯৭ জন, সেখানে মৃত্যু হয়েছে মোট ২৮৮ জনের। আর ফ্রান্সে নতুন করে ২৯ মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে।

এছাড়া যুক্তরাজ্যে এক দিনে আরও ১৪ জনের প্রাণ গেছে নভেল করোনাভাইরাসে, তাতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫।  

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চার দেশের ক্ষেত্রেই এক দিনে এটা সর্বোচ্চ মৃত্যু।

এই পরিস্থিতিতে ইউরোপের অনেক দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে। চলাফেরায় বিধিনিষেধ, ভ্রমণ সতর্কতা, বিদেশফেরতদের কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার মধ্যে দেশে দেশে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত।

যুক্তরাজ্যে যাদের বয়স ৭০ বছরের বেশি, তাদের ঘরে থাকতে বলা হয়েছে, কারণ বয়স্করাই এ ভাইরাসের কারণে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে রয়েছে।

ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক ও লুক্সেমবুর্গের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে জার্মানি। স্পেনের সঙ্গে সীমান্ত বন্ধ করেন দিয়েছে পর্তুগাল।

চেক রিপাবলিকে খাবার, ওষুধের মত জরুরি জিনিসপত্র কেনা এবং পেশাগত কারণ ছাড়া বাইরে বের হওয়া মানা।   

অস্ট্রিয়া সোমবার থেকে একসঙ্গে পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে। আয়ারল্যন্ডের সব পাব ২৯ মার্চ পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে।

সুইজারল্যান্ডে রোববার একদিনেই রোগীর সংখ্যা ৮০০ জন বেড়ে ২ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে; মৃত্যু হয়েছে মোট ১৪ জনের।

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বে চীনের পর সবচেয়ে নাজুক অবস্থায় রায়ছে ইতালি। সরকারি বিধিনিষেধের কারণে গত সোমবার থেকে পুরো দেশ কার্যত অবরুদ্ধ দশার মধ্যে থাকলেও আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে।

রোববার বিকালে জেনিভায় সংবাদ সম্মেলন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, নভেল করোনাভাইরাসে ১৪১ দেশে আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার মানুষ, প্রাণ গেছে ৫ হাজার ৭২০ জনের।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, সোমবার সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু ছাড়িয়েছে ৬৪০০।

এর মধ্যে চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৬০ জন; আর চীনের বাইরে ৮৬ হাজার। চীনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ হাজার ২০৮ জনের। সোমবার চীনের বাইরে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ২৪১ জন ছাড়িয়ে গেছে বলে হিসাব দিচ্ছেন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক: ডব্লিউএইচও

ঢাকার ৩ এলাকায় ওয়াসার পানিতে ‘কলিফর্ম’

ডেঙ্গু চিকিৎসায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম

বাবা-মার বিচ্ছেদে মুটিয়ে যায় শিশুরা!

পণ্য পরীক্ষায় লেনদেন হলে জেলে পাঠিয়ে দেব: হাই কোর্ট

“ভারত-বাংলাদেশের মানুষের হৃদরোগের ঝুঁকি বেশি”

নিম্নমানের পণ্য: লাইসেন্স বাতিল ৭ প্রতিষ্ঠানের

তীর, পুষ্টি, রূপচাঁদা সরিষার তেল বিক্রি বন্ধে নির্দেশ

ভেজাল রোধে সরকারি সংস্থাগুলো কী করছে: হাই কোর্ট

নিয়োগের সুপারিশ পেলেন ৪৭৯২ চিকিৎসক

এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

অ্যান্টিবায়োটিক কিনতে প্রেসক্রিপশন লাগবে

অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আদালতের শরণ

মান ঠিক করে তবেই মেডিকেল কলেজ: প্রধানমন্ত্রী

পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ

দেশে চিকিৎসায় আস্থার অভাব?

হাসপাতালেই হোক প্রাইভেট প্র্যাকটিস, নির্দেশনা প্রধানমন্ত্রীর

আইসিইউ-সিসিইউ কতটি, খরচ কত: হাই কোর্ট

বায়ু দূষণে ‘হেলথ অ্যালার্ট’ জারির সুপারিশ

স্টেমসেল প্রতিস্থাপনে এইডসমুক্তি!

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3