করোনা সন্দেহভাজন রোগী ভর্তিতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩০ এপ্রিল ২০২০, ২১:০৪ | আপডেটেড ২ মে ২০২০, ০৪:০৫

corona-virus-final

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীকে কোনো সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতালে ভর্তি করা সম্ভব না হলে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে কোনো মুমূর্ষু রোগী কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয়, কোনো কারণে উক্ত হাসপাতালে ভর্তি করানো যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ এর সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত চারটি নম্বরের যে কোনোটিতে ফোন করে উক্ত রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের নির্দেশ দেওয়া হল।

হটলাইন নম্বরগুলো হল- ০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩-৭৯১১৩৯ ও ০১৩১৩-৭৯১১৪০।

নিয়ন্ত্রণ কক্ষ থেকে উক্ত রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।

কোভিড-১৯ এর লক্ষণ-উপসর্গ নিয়ে গেলে বিভিন্ন হাসপাতাল বিনা চিকিৎসায় ফিরিয়ে দিচ্ছে বলে করোনাভাইরাস আক্রান্ত ও স্বজনদের অভিযোগ রয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

১৮ জুন খোলা থাকবে বিএসএমএমইউ বহির্বিভাগ

স্বাস্থ্যের জন্য ‘গতানুগতিক বাজেট’

বাড়ছে এনার্জি ড্রিংকের দাম

তামাক রপ্তানিতে উৎসাহ মুহিতের

বাজেটে স্বাস্থ্যের ‘স্বাস্থ্য’ ভালো হয়নি

সাড়ে ৯ হাজার নতুন চিকিৎসক নিয়োগ হচ্ছে

‘প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছাবে স্বাস্থ্যসেবা’

বিদেশে রপ্তানি হচ্ছে দেশের ওষুধ

ক্যান্সারাক্রান্ত উপকারভোগীর সংখ্যা বাড়ছে

বাজেট: স্বাস্থ্য খাতে ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ

স্বাস্থ্যখাত: বেতন আর নির্মাণেই ব্যয় হয়ে যায় বরাদ্দ

স্মার্টফোনে বাড়ছে বিষণ্নতা

স্তন ক্যান্সারের চিকিৎসায় বিস্ময়কর সাফল্য

মশাবাহিত রোগ: ভয় নয়, চাই সতর্কতা

আমরা এলাম, কেন?

ভারতের নিপা বাংলাদেশের নিপার মতোই

গ্যাসের ওষুধের এত বিক্রি! কেন?

জন্মনিয়ন্ত্রণে পুরুষের জন্য পিল

হাসপাতাল বর্জ্যে স্বাস্থ্য ঝুঁকি সিলেটে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3