চিকিৎসক নিয়োগে আসছে বিশেষ বিসিএস

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৪ মার্চ ২০২৫, ২০:০৩ | আপডেটেড ১৪ মার্চ ২০২৫, ০৮:০৩

Untitled

বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।

তিনি জানিয়েছেন, চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩৪ বছর করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুরোধ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সরকারের এ মনোভাবের কথা তুলে ধরেন অধ্যাপক সায়েদুর।

তিনি বলেন, “দেশে চিকিৎসক সংকট কাটাতে পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।”

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “আগে যখন অন্য ক্যাডারের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর ছিল, তখন চিকিৎসকদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল ৩২ বছর। কিছুদিন আগে সব ক্যাডারের চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের জন্যও তাই আছে।

“আমরা তখন একটি অনুরোধপত্র পাঠিয়েছিলাম। কিন্তু চিকিৎসকদের বয়সসীমা বাড়ানোর বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিবেচিত হয়নি। আমরা গত ৫ মার্চ আরেকটি অনুরোধপত্র পাঠিয়েছি।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

চিকিৎসকদের কর্মস্থলে থাকা নিশ্চিত করতে হবে: ইউনূস

প্রাথমিক স্বাস্থ্য সেবাকে সংবিধানে ‘মৌলিক অধিকার’ ঘোষণার সুপারিশ

ছোঁয়াচে ‘স্ক্যাবিস’ রোগের সংক্রমণ বাড়ছে

আয় বাড়লেও মুনাফা কমল রেনাটার

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ২৯ জন

বাংলাদেশে টিকাদানে প্রায় ৫ লাখ শিশু সব ডোজ পায় না

ভিয়েতনাম থেকে এলো আতপ চাল

নকশা বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঢাকার বায়ুদূষণ রোধে কেন ব্যবস্থা নয়: হাইকোর্ট

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

দেশ উন্নয়নশীল হলে ‘ওষুধের দাম বাড়বে’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3