দুদকের সুপারিশে স্বাস্থ্যের ২৩ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩১ জানুয়ারি ২০১৯, ২২:০১ | আপডেটেড ৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:০২

Health-Department-edit

দুর্নীতি দমন কমিশনের সুপারিশের পর ২৩ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন স্বাস্থ্য অধিদপ্তরে থেকে দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

এই ২৩ কর্মকর্তা-কর্মচারীকে খাগড়াছড়ি, রাঙামাটি, ভোলা, বরিশাল, নওগাঁসহ বিভিন্ন জেলায় বদলি করে বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের আদেশ হয়েছে।

একই স্থানে থেকে তারা দুর্নীতির শক্তিশালী বলয় তৈরি করেছেন উল্লেখ করে গত ২৩ জানুয়ারি তাদের জরুরি ভিত্তিতে বদলির সুপারিশ করেছিল দুদক।

এছাড়া দুদক কর্মকর্তাদের পরিদর্শনে আট জেলার নয়টি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিত থাকার বিষয়ে ব্যবস্থা নিতে আটটি তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শেখ হাসিনার নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের শুরু থেকে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নেমেছে দুদক।

এর ধারাবাহিকতায় গত ২১ জানুয়ারি ঢাকাসহ ১১টি জেলার সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে দুদক দেখে, হাসপাতালগুলোর ৪০ শতাংশ চিকিৎসকই অনুপস্থিত।

এই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আট উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে দিয়ে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ডব্লিউএইচও’র পরামর্শ

দেশে ২০ করোনা রোগীর আরও একজন গুরুতর

করোনা ভাইরাস: আইইডিসিআরে মেইল করুন

করোনাভাইরাসে আক্রান্ত একই পরিবারের তিনজন

করোনায় বাংলাদেশে প্রথম মৃত্যু

করোনাভাইরাস টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

করোনাভাইরাসে আক্রান্ত আরও দুইজন

হাম-রুবেলা ক্যাম্পেইন স্থগিত

নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে ফিরল ৯৫ জন

আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত

৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

বাড়িতে কোয়ারেন্টিনে যা করতে হবে

করোনা ভাইরাস: রেকর্ড মৃত্যু ইউরোপে

ইউরোপ থেকে বাংলাদেশে আসা বন্ধ হচ্ছে সোমবার

করোনাভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত হয়নি

বিদেশফেরতদের মসজিদে না আসার অনুরোধ

সার্ক তহবিল গঠনের প্রস্তাব মোদীর

ইউরোপ থেকে ঢাকায় ফ্লাইট আসা বন্ধ

দেশে নতুন আক্রান্ত দুজন ভালো আছেন

সম্পর্কহীন ও থমকে যাওয়া বিশ্ব

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3