‘দেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকি নেই’

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩১ জুলাই ২০১৯, ২০:০৭ | আপডেটেড ৬ আগস্ট ২০১৯, ১০:০৮

all-milk

ভারতের একটি গবেষণাগারে পরীক্ষা করে বাংলাদেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকির কোনো উপাদান পাওয়া যায়নি জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ভারতের চেন্নাইয়ের আন্তর্জাতিক মানসম্পন্ন এসজিএস ল্যাবরেটরিতে বাংলাদেশের দুধের নমুনা পরীক্ষার এ তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, মিল্ক ভিটা, প্রাণ, আড়ং, ফার্ম ফ্রেশ, ইগুলু, আরডি ও সাভার ডেইরির পাস্তুরিত ও অপাস্তুরিত দুধ হিসেবে দুটি করে মোট ১৬টি নমুনা পরীক্ষার জন্য গত ১৬ জুলাই পাঠানো হয়েছিল চেন্নাইয়ের এসজিএস পরীক্ষাগারে।

“বিশ্লেষণ ফলাফলে পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে কোনো প্রকার ভারী ধাতু যেমন লেড, সালফা ড্রাগ ও ক্রোমিয়ামের রিসিডিল বা অবশিষ্টাংশ পাওয়া যায়নি।”

বাংলাদেশে উৎপাদিত দুধের নমুনা নিয়ে এসজিএসের গবেষণার ফল বিশ্লেষণ করে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) পুষ্টি ইউনিট।

সংবাদ সম্মেলনে বিএআরসির পুষ্টি ইউনিটের পরিচালক ড. মো. মনিরুল ইসলাম গবেষণার ফলাফল উপস্থাপন করে বলেন, “পাস্তুরিত ও অপাস্তুরিত দুধে কোনো প্রকার ভারী ধাতু ও সালফা ড্রাগ পাওয়া যায়নি।

“দেশীয় উৎপাদিত দুধে কোনো প্রকার স্বাস্থ্যঝুঁকি নেই। এ নিয়ে উদ্বেগ বা কোনো উৎকণ্ঠা নেই।”

কৃষিমন্ত্রী বলেন, চেন্নাইয়ে পরীক্ষায় শুধু রাষ্ট্রায়াত্ত সমবায় প্রতিষ্ঠান মিল্ক ভিটা নমুনায় স্ট্রেপটোমাইসিনের উপস্থিতি পাওয়া গেছে। তবে তা ছিল প্রতি কেজিতে ১০ মাইক্রোগ্রামের নিচে, যা মানবদেহের জন্য নির্ধারিত সর্বোচ্চ সহনীয় মাত্রার অনেক নিচে (সর্বোচ্চ সহনীয় মাত্রা ২০০ মাইক্রোগ্রাম/কেজি)।

রাজ্জাক বলেন, এছাড়া প্রাণের একটি নমুনায় ক্লোরামফেনিকলের উপস্থিতি প্রতি কেজিতে শূন্য দশমিক শূন্য ছয় মাইক্রোগ্রাম পাওয়া গেছে।

“দুধের ক্ষেত্রে এটির কোনো নির্ধারিত মাত্রা পাওয়া যায়নি, তবে কারও কারও মতে শূন্য দশমিক এক পর্যন্ত গ্রহণযোগ্য।”

বাংলাদেশের বাজারে থাকা পাস্তুরিত দুধ নিয়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়েরিয়াল ডিজিস রিসার্চ, বাংলাদেশ’র (আইসিডিডিআর,বি) গবেষণার ফল প্রকাশের পর তা নিয়ে শুরু হয় আলোচনা।

ওই গবেষণায় বলা হয়, বাজারে থাকা ৭৫ শতাংশ পাস্তুরিত দুধেই ভেজাল রয়েছে; যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক এক সংবাদ সম্মেলনে জানান, বাজারে থাকা সাতটি কোম্পানির পাস্তুরিত দুধের নমুনা পরীক্ষা করে সেগুলোতে মানুষের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পেয়েছেন তারা।

এসব প্রতিবেদন যুক্ত করে হাই কোর্টে রিট আবেদন হলে আদালত বাংলাদেশের পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই অনুমোদিত ১৪ কোম্পানির সবগুলোকেই ৫ সপ্তাহ পাস্তুরিত দুধ উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধ রাখতে নির্দেশ দেয়।

তবে আপিল বিভাগে আবেদন করে মিল্ক ভিটাসহ অন্য কোম্পানি তাদের দুধ বিক্রির ছাড়পত্র পেয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

বাংলাদেশকে ৪০ কোটি ডলার দেবে বিশ্ব ব্যাংক

ডেঙ্গু চিকিৎসায় ৮০% ব্যয় বহন করবে বেসরকারি সেবা প্রতিষ্ঠান: স্বাস্থ্যমন্ত্রী

কিডনি সুস্থ রাখতে কী খাবেন

বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: ময়নাতদন্ত না হলে বিবাদীর ‘লাভ’, বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

প্রেসিডেন্ট ট্রাম্পের ওজন বেড়েছে, কমানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা

স্তন ক্যান্সারে রোগীর কেমোথেরাপি এড়ানো সম্ভব বলছে গবেষণা

দাবদাহ: স্বাস্থ্য অধিদপ্তরের ৭ পরামর্শ

ডিএনসিসি কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’ চালু

রাজশাহীতে তাপমাত্রা কমল ৮ দশমিক ৪ ডিগ্রি

বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

বাজার সিন্ডিকেট ভাঙতে কি স্থায়ী কমিশন হচ্ছে

তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস

গরমে সুস্থ থাকুন

তাপপ্রবাহ কমবে, আছে বৃষ্টির সুখবর

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3