নিষেধাজ্ঞার পরও ইউরোপ থেকে ফিরল ৯৫ জন

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৬ মার্চ ২০২০, ২০:০৩ | আপডেটেড ১৬ মার্চ ২০২০, ০৯:০৩

plane

নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ইউরোপ থেকে যাত্রী আসা বন্ধের সিদ্ধান্তের পরও ৯৫ বাংলাদেশিকে নিয়ে এল কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট।

ইতালি ও জার্মানি থেকে ৯৫ জন  বাংলাদেশিকে নিয়ে ফ্লাইটটি সোমবার সন্ধ্যায় ঢাকায় শাহজালাল বিমানবন্দরে নামে।নামার পর যাত্রীদের গ্রহণ করা হয়।

এ বিষয়ে জানতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানে এম মফিদুর রহমান বলেন, “আমরা প্রথমে তাদের নামার অনুমতি দিতে চাইনি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুরোধে তাদের নামার অনুমতি দেওয়া হয়।”

“এটাই শেষ। আগামীতে নিষেধাজ্ঞা অমান্য কেউ করতে পারবে না। আমরা কোনোভাবেই আর কাউকে বাংলাদেশে নামার অনুমতি দেব না।”

পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন শনিবার জানান, দেশে সংক্রমণ এড়াতে যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলো থেকে বাংলাদেশে ঢোকায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

এদিকে ৯৫ যাত্রীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

কাপড় কাঁচার সাবান বেশি কার্যকর

আক্রান্তদের একজন বাড়ি, দুজনও নিরাপদ

মাস্ক ব্যবহার কারা করবেন?

ভারতে বিমান, নভো ও ইউএস বাংলার ফ্লাইট বাতিল

করোনাভাইরাস: স্কুল-কলেজের ‘অ্যাসেম্বলি’ হবে শ্রেণিকক্ষে

হাম-রুবেলার টিকা শুরু ১৮ মার্চ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

করোনাভাইরাস: ওমরাহর জন্য সৌদিযাত্রা বন্ধ

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3