ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২২:০৯ | আপডেটেড ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:০৯

chemotherapy-cancer

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফিলিপাইনে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

চলতি বছর ২৪ অগাস্ট পর্যন্ত এ মহামারীতে একহাজার ২১ জনের মৃত্যু হয়েছে বলে চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে।

গত বছর একই সময়ে দেশটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল ৬২২। সে হিসেবে এবার এ সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

ফিলিপিন্স স্বাস্থ্য বিভাগের আন্ডার সেক্রেটারি এনরিক ডোমিংগো বলেন, এবার ডেঙ্গুতে মৃত এক হাজার ২১ জনের মধ্যে প্রায় শতাংশই শিশু, যাদের বয়স পাঁচ থেকে নয় বছরের মধ্যে।

দেশটির স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর ২৪ অগাস্ট পর্যন্ত দুই লাখ ৪৯ হাজার ৩৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যা ২০১৮ সালের একই সময়ে ছিল এক লাখ ১৯ হাজার ২২৪ ।

ডোমিংগো বলেন, সামনের মাসগুলোতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছে স্বাস্থ্য বিভাগ। কারণ, এবছর অক্টোবর বা নভেম্বর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হবে।

গতবছর একই সময়ের তুলনায় রোগীর সংখ্যা ৯৮ শতাংশ বেড়ে যাওয়ায় জরুরি ব্যবস্থা নেওয়ার প্রয়োজনে গত ৬ অগাস্ট ডেঙ্গুকে দেশজুড়ে ‘মহামারি’ ঘোষণা করে ফিলিপিন্স সরকার।

এইডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, গত কয়েক দশকে বিশ্বজুড়ে মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ মারাত্মক বেড়েছে।

বিশ্বজুড়ে প্রতি বছর ৪০ লাখের বেশি মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। তাদের বেশিরভাগই ক্রান্তীয় বা উপ-ক্রান্তীয় দেশগুলোর বাসিন্দা।

ডেঙ্গুর বিশেষ কোনো চিকিৎসা না থাকলেও প্রাথমিক পর্যায়ে শনাক্তের পর সুচিকিৎসার ব্যবস্থা থাকলে মৃতের সংখ্যা এক শতাংশেরও কম হয়।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

১৮ জুন খোলা থাকবে বিএসএমএমইউ বহির্বিভাগ

স্বাস্থ্যের জন্য ‘গতানুগতিক বাজেট’

বাড়ছে এনার্জি ড্রিংকের দাম

তামাক রপ্তানিতে উৎসাহ মুহিতের

বাজেটে স্বাস্থ্যের ‘স্বাস্থ্য’ ভালো হয়নি

সাড়ে ৯ হাজার নতুন চিকিৎসক নিয়োগ হচ্ছে

‘প্রান্তিক জনগণের দোরগোড়ায় পৌঁছাবে স্বাস্থ্যসেবা’

বিদেশে রপ্তানি হচ্ছে দেশের ওষুধ

ক্যান্সারাক্রান্ত উপকারভোগীর সংখ্যা বাড়ছে

বাজেট: স্বাস্থ্য খাতে ২৩ হাজার কোটি টাকা বরাদ্দ

স্বাস্থ্যখাত: বেতন আর নির্মাণেই ব্যয় হয়ে যায় বরাদ্দ

স্মার্টফোনে বাড়ছে বিষণ্নতা

স্তন ক্যান্সারের চিকিৎসায় বিস্ময়কর সাফল্য

মশাবাহিত রোগ: ভয় নয়, চাই সতর্কতা

আমরা এলাম, কেন?

ভারতের নিপা বাংলাদেশের নিপার মতোই

গ্যাসের ওষুধের এত বিক্রি! কেন?

জন্মনিয়ন্ত্রণে পুরুষের জন্য পিল

হাসপাতাল বর্জ্যে স্বাস্থ্য ঝুঁকি সিলেটে

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3