বিদেশে চিকিৎসা: নেওয়া যাবে ১৫ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১২ মে ২০২৫, ২১:০৫ | আপডেটেড ১২ মে ২০২৫, ০৯:০৫

images

বিদেশে চিকিৎসা নিতে যাওয়া ব্যক্তিদের খরচ বেড়ে যাওয়ায় দেশ থেকে প্রধান বৈদেশিক মুদ্রা ডলার নেওয়ার সীমা হাজার মার্কিন ডলার বাড়ানো হয়েছে।

এখন থেকে প্রতিবার চিকিৎসার জন্য ১৫ হাজার ডলার নেওয়া যাবে বলে এক সার্কুলারে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন এ সীমা ছিল ১০ হাজার ডলার।

সোমবার এ সংক্রান্ত সার্কুলার সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, নতুন অনুমোদিত সীমার মধ্যে গ্রাহক সর্বোচ্চ নগদে নিতে পারবেন ৫ হাজার ডলার। বাকি অর্থ ক্রেডিট, ডেবিট বা প্রিপেইড কার্ডের মাধ্যমে নেওয়া যাবে।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আগের নিয়ম বহাল থাকবে বলে সার্কুলারে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, চিকিৎসার জন্য বাইরে ডলার নিয়ে যাওয়ার আবেদন পড়ছে বেশি। ভারত ছাড়া থাইল্যান্ডসহ আরও অনেক দেশে চিকিৎসা নেওয়ার চাহিদা বেড়েছে। সেসব দেশে চিকিৎসার খরচ বেড়ে যাওয়ার কারণে এই সীমা বাড়ানো হয়েছে।

বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য অবশ্যই ওই দেশের হাসপাতাল কিংবা চিকিৎসক বা বিশেষজ্ঞ পরামর্শকের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া লাগবে, যোগ করেন ওই কর্মকর্তা।

সার্কুলারে বলা হয়েছে, চিকিৎসার জন্য ১৫ হাজার ডলারের বেশি দরকার হলে কেন্দ্রীয় ব্যাংকের আলাদা অনুমতি নেওয়া লাগবে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

করোনাভাইরাস: ওমরাহর জন্য সৌদিযাত্রা বন্ধ

দক্ষিণ কোরিয়ায় করোনায় একদিনে আক্রান্ত ৮১৩

করোনার প্রতিষেধক প্রস্তুতের দাবি

জুনের মধ্যে নিয়োগ পাবে ১৫ হাজার নার্স

করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারি

হাসপাতাল থেকে কোরীয় নাগরিক বাসায়

করোনাভাইরাস: ফ্লাইট বাতিলের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3