বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৯ জুন ২০২৬, ০০:০৬ | আপডেটেড ৯ জুন ২০২৬, ১২:০৬

diabetes-remedy

ভবিষ্যতে মহামারী প্রতিরোধ এবং নিত্যনতুন ভাইরাসের প্রাদুর্ভাব রুখে দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ভ্যাকসিন তৈরি করেছেন গবেষকেরা।

যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দলটি জানিয়েছে, ইতিহাসে এই প্রথম কোনও ভ্যাকসিনের প্রধান উপাদান সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নকশা করা হয়েছে এবং তা মানুষের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছে।

ভ্যাকসিনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যা করোনাভাইরাসের সব ধরণের (ভ্যারিয়েন্ট) বিরুদ্ধে কাজ করবে, এমনকি প্রাণীদের সংক্রমিত করে এমন সব ভাইরাস, যা ভবিষ্যতে কোনও মহামারীর কারণ হতে পারে- সেগুলোর বিরুদ্ধেও কাজ করবে।

গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে গবেষক দল ইতিমধ্যেই ইনফ্লুয়েঞ্জা (ফ্লু) এবং ইবোলার জন্য আলাদা ভ্যাকসিন তৈরির কাজ শুরু করেছে।

সাধারণত ভ্যাকসিন আমাদের শরীরকে শেখায় কীভাবে কোনো সংক্রমণ শনাক্ত করে এর বিরুদ্ধে লড়াই করতে হয়। কিন্তু কিছু ভাইরাস খুব দ্রুত তাদের রূপ পরিবর্তন বা রূপান্তর (মিউটেশন) করতে পারে, যার ফলে প্রচলিত ভ্যাকসিনগুলো দ্রুত কার্যকারিতা হারায়।

এ কারণেই কোভিড এবং শীতকালীন ফ্লু-এর ভ্যাকসিন নিয়মিত হালনাগাদ করতে হয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোনাথন হীনি বলেন, “আমরা সবসময় ভাইরাসের চেয়ে পিছিয়ে থাকি।”

তিনি আরও বলেন, আমরা এখন ভাইরাসের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করছি, যাতে করে নতুন কোনও ভাইরাসের প্রাদুর্ভাব বা মহামারী শুরুর আগেই সুরক্ষা নিশ্চিত করা যায়।

যেভাবে কাজ করে এই প্রযুক্তি:

সাধারণত কোনও ভাইরাসের বর্তমান স্ট্রেইন বা ধরণ ব্যবহার করে ভ্যাকসিন তৈরি করা হয়।

তবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্ভাব্য ভাইরাস-জনিত হুমকির খোঁজে চালানো নজরদারি কর্মসূচি থেকে সংগৃহীত বিভিন্ন করোনাভাইরাসের পরিচিত জেনেটিক কোড সংগ্রহ করেন।

এই জেনেটিক কোডগুলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করা হয়। এরপর সেই এআই একটি ‘সুপার-অ্যান্টিজেন’ নকশা করে।

এই অ্যান্টিজেন মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এমনভাবে প্রশিক্ষিত করে, যাতে ভাইরাস রূপ পরিবর্তন করলেও শরীর নিজেই এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এমনকি ভাইরাসটি যদি প্রাণী থেকে মানুষের শরীরেও ছড়িয়ে পড়ে, তবুও এটি কার্যকর থাকতে পারে।

ভ্যাকসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল অ্যান্টিজেন। কারণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা এটিকে লক্ষ্য করেই আক্রমণ করতে শেখে। অধ্যাপক হীনি বলেন, মানুষের কল্যাণে এই প্রযুক্তির ব্যবহার সত্যিই আশ্চর্যজনক।

বিবিসি নিউজ-কে তিনি বলেন, “এর উদ্দেশ্য হল এমন ভ্যাকসিন তৈরি করা যা আমাদের কেবল আজকের ভাইরাস থেকেই রক্ষা করবে না, বরং ভবিষ্যতের যেকোনো ভাইরানের প্রাদুর্ভাব বা রোগ থেকে সুরক্ষা দেবে। মহামারী মোকাবিলার প্রস্তুতিতে এটি একটি মৌলিক পরিবর্তন।”

ভ্যাকসিনটি নিরাপদ কি না তা যাচাই করতে ৩৯ জনের ওপর প্রথম ধাপে পরীক্ষা চালানো হয়। এটি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কতটা কার্যকরভাবে প্রস্তুত করছে, তা আরও বিশদভাবে বুঝতে প্রায় ২০০ জনের ওপর দ্বিতীয় ধাপে পরীক্ষা চালানো হবে।

‘জার্নাল অব ইনফেকশন’-এ প্রকাশিত এই গবেষণার ফলে বলা হয়েছে, রোগ প্রতিরোধ ব্যবস্থার ওপর এর প্রাথমিক প্রভাব ‘পরিমিত’ হলেও, বিষয়টি বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ইউনিভার্সিটি অব সাউদাম্পটনে এই পরীক্ষায় জড়িত অধ্যাপক সল ফস্ট বলেন, এআই-এর এই নকশার ‘অবশ্যই দারুণ সম্ভাবনা’ রয়েছে এবং এটি অত্যন্ত আশাব্যঞ্জক।

কেমব্রিজের এই দলটি ইতিমধ্যেই একটি সর্বজনীন ফ্লু ভ্যাকসিনের জন্য প্রাণীদের ওপর গবেষণা চালাচ্ছে, যা প্রতি বছর পরিবর্তন করার প্রয়োজন হবে না।

একই সঙ্গে তারা বার্ড ফ্লু (এইচ৫এন১) ভাইরাসেরও একটি ভ্যাকসিন তৈরি করছে। এই ফ্লু বর্তমানে পাখির মধ্যে মহামারী আকারে ছড়ালেও যে কোনও তা সময় মানুষের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।

তাছাড়া গবেষকরা ভাইরাল হেমোরেজিক ফিভার বা রক্তক্ষরণজনিত জ্বরের ভ্যাকসিন নিয়েও কাজ করছেন, যার মধ্যে ইবোলাও অন্তর্ভুক্ত।

বর্তমানে ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোয় ইবোলার যে স্ট্রেইন বা ধরণের প্রাদুর্ভাব চলছে, তার জন্য এখনও কোনো ভ্যাকসিন তৈরি করা সম্ভব হয়নি।

অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক অধ্যাপক অ্যান্ডি পোলার্ড এই গবেষণার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। তবে তিনি জানান, প্রাণীদের ওপর গবেষণায় এই পদ্ধতির কার্যকারিতার জোরালো প্রমাণ মিলেছে।

বিবিসি নিউজকে তিনি বলেন, “এটি অত্যন্ত আকর্ষণীয় তথ্য। ল্যাবরেটরির ইঁদুরের চেয়ে মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভিন্ন এবং বহু বছরের সংক্রমণের অভিজ্ঞতা দিয়ে গঠিত। তাই মানুষের ওপর ট্রায়ালে কী ঘটে, সেটিই হবে আসল পরীক্ষা।”

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সামগ্রিকভাবে ভ্যাকসিন গবেষণার মোড় ঘুরিয়ে দেবে।

এআই টুলগুলো রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রতিক্রিয়া আগে থেকেই অনুমান করতে পারে, যা ভ্যাকসিন তৈরির প্রক্রিয়াকে অনেক দ্রুত করবে এবং লাখ লাখ মানুষের জীবন বাঁচাবে।

যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ’ এর বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক মারিয়ান নাইট বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি এই ‘সুপার-অ্যান্টিজেন’ পরীক্ষায় অভাবনীয় সাফল্য ভাইরাসের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ও ব্যাপক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের সক্ষমতাকে এক যুগান্তকারী ধাপে নিয়ে গেল।”

যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক মন্ত্রী লর্ড ভ্যালেন্স বলেন, “এটি ব্রিটিশ বিজ্ঞানের আরেক সাফল্যের গল্প। আমরা কীভাবে আমাদের গবেষণার জ্ঞান-দক্ষতার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা মিলিয়ে নতুন চিকিৎসা দিতে পারি এটি তার বড় উদাহরণ। মানুষের ওপর প্রথম পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে। এই কাজ বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদে মানুষের কল্যাণে দ্রুত ভ্যাকসিন বা টিকা পৌঁছে দিতে সহায়ক হতে পারে।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

টেকনাফে আইসিডিডিআর,বি হাসপাতালের ভিত্তিপ্রস্তর

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ১৫১২ রোগী

গ্যাসের ওষুধের এত বিক্রি! কেন?

ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু

রক্তদাতার সন্ধান মিলবে অ্যাপে

স্বাস্থ্যখাতে চীনা বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু: ১৮৯৫ রোগী হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

অসংক্রামক রোগের চিকিৎসা একটি চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ১৭৯৪ জন

ডিম-আলুর দামে পতন

ডেঙ্গুতে প্রাণহানি ১৪০০ ছাড়াল

সুস্থ আছে প্রথম টেস্ট টিউব শিশু ‘দানিয়া’

স্বাস্থ্য-শিক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সুপারিশ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৬৩৮, মৃত্যু ১৩ জনের

ডেঙ্গু: ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

৫১ বছরে ৯৯ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে

ডেঙ্গু: একদিনে ভর্তি ১৮১৮ জন, মৃত্যু ৬

বিএসএমএমইউতে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম

একদিনে হাসপাতালে ভর্তি ১৪৩১ ডেঙ্গু রোগী

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3