মান নিয়ে সংশয়, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বন্ধ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৭ জানুয়ারি ২০১৯, ২২:০১ | আপডেটেড ১৯ জানুয়ারি ২০১৯, ১২:০১

vitamin-a

আজ শনিবার সারাদেশে শিশুদের যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল, তা হচ্ছে না।

কর্মসূচির দুদিন আগে বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তিতে তা স্থগিতের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণ বশত আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। ক্যাম্পেইনের পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।”

কী কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা না হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ক্যাপসুলের মানে সমস্যা দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ক্যাপসুল আনার পর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

গণমাধ্যমে খবর বেরিয়েছে, একটি জেলার সংশ্লিষ্ট একজন কর্মকর্তা ক্যাপসুলে ছত্রাক দেখতে পেয়েছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়।

তবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, কয়েকটি জায়গায় ক্যাপসুল জোড়া লাগানো দেখা গেছে। এ জন্য কর্মকর্তারা আর কোনো ঝুঁকি নিতে চাননি। তাই ক্যাপসুল খাওয়ানো আপাতত স্থগিত করা হয়েছে।

মহাপরিচালক বলেন, এই ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিতে বিজ্ঞানীরাও রয়েছেন। ক্যাপসুল পরীক্ষা করার পর বলা যাবে এর মান খারাপ ছিল কি না।

ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ এবং রক্তশূন্যতাও হতে পারে।

এই কারণে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, ভিটামিন ‘এ’ এর অভাব পূরণে বছরে দুই বার সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

আগের ঘোষণা অনুযায়ী, শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী দুই কোটির বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল।

এই কর্মসূাচিতে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ১টি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস: স্কুল-কলেজের ‘অ্যাসেম্বলি’ হবে শ্রেণিকক্ষে

হাম-রুবেলার টিকা শুরু ১৮ মার্চ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

করোনাভাইরাস: ওমরাহর জন্য সৌদিযাত্রা বন্ধ

দক্ষিণ কোরিয়ায় করোনায় একদিনে আক্রান্ত ৮১৩

করোনার প্রতিষেধক প্রস্তুতের দাবি

জুনের মধ্যে নিয়োগ পাবে ১৫ হাজার নার্স

করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3