মশা নিধনে ‘র‌্যাট’ নামছে

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৭ জুলাই ২০২৩, ১৮:০৭ | আপডেটেড ২৮ জুলাই ২০২৩, ০৯:০৭

mosha

ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে এডিস মশা নিয়ন্ত্রণে এবার র‌্যাপিড অ্যাকশন টিম (র‌্যাট) গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

এ সিটির ১০টি অঞ্চলে একটি করে টিম কাজ করবে বলে সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়েছে।

এতে বলা হয়, আঞ্চলিক পর্যায়ে ডেঙ্গু মোকাবেলা কার্যক্রম পরিচালনার জন্য এই র‌্যাপিড অ্যাকশন টিম গঠন করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই দলে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, মশক সুপারভাইজার এবং মশক কর্মীরা থাকবে।

সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, থানা ও হাসপাতাল এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করবে র‌্যাট। লার্ভা ধংস, নোটিস দেওয়া, সতর্ক করা, জরিমানা আদায় এবং মামলা করতে পারবে এই দল।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়ির ৪০০ গজের মধ্যে মশক নিধন কার্যক্রম চালাবে র‌্যাপিড অ্যাকশন টিম।

এর আগে ডেঙ্গু মোকাবিলায় মঙ্গলবার প্রতিটি ওয়ার্ডে টাস্কফোর্স কমিটি গঠন করে ঢাকা উত্তর সিটি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে প্রতিটি ওয়ার্ডের এই কমিটিতে সংরক্ষিত নারী কাউন্সিলর থাকবেন যুগ্ম আহ্বায়ক হিসেবে।

এছাড়া সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, স্থানীয় ‘গণমান্য’ ব্যক্তি, পরিচ্ছন্নতা পরিদর্শক, মশক সুপাইভাইজাররা সদস্য এবং ওয়ার্ডের সচিব কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন। তারা মশক নিয়ন্ত্রণ নানা ধরনের কার্যক্রম চালাবেন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ইতোমধ্যে ৪০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২১৫ জনের।

আক্রান্তদের মধ্যে জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছে ৩২ হাজার ৩৬৩ জন। এ সময় ১৮৬ জনের মৃত্যু হয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

অসংক্রামক রোগের চিকিৎসা একটি চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ১৭৯৪ জন

ডিম-আলুর দামে পতন

ডেঙ্গুতে প্রাণহানি ১৪০০ ছাড়াল

সুস্থ আছে প্রথম টেস্ট টিউব শিশু ‘দানিয়া’

স্বাস্থ্য-শিক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সুপারিশ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৬৩৮, মৃত্যু ১৩ জনের

ডেঙ্গু: ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

৫১ বছরে ৯৯ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে

ডেঙ্গু: একদিনে ভর্তি ১৮১৮ জন, মৃত্যু ৬

বিএসএমএমইউতে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম

একদিনে হাসপাতালে ভর্তি ১৪৩১ ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে রাজধানীতে মৃত্যু বেশি

দূষিত বায়ুতে দিল্লি

‘মানসিকভাবে সুস্থ থাকে রাত জেগে মোবাইলের ব্যবহার নয়’

বার্ধক্য ডেকে আনে যেসব খাবার

দেশের সাড়ে ৩ কোটি শিশু সিসা দূষণের শিকার

ঢাকার বাইরে ডেঙ্গুতে মৃত্যু ৫০০ জনের

অনির্ণেয় রোগ নির্ণয় করেন যে চিকিৎসক

বাসাবাড়িতে ছিটানো হবে লার্ভিসাইড বিটিআই

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3