মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা করবে এপেক্স বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১৯ জুলাই ২০১৮, ২২:০৭ | আপডেটেড ১৯ জুলাই ২০১৮, ১০:০৭

cycle-partner

‘মাদককে না বলুন’ এই স্লোগান নিয়ে সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ।

শুক্রবার ঢাকার মানিক মিয়া এভিনিউতে এ শোভাযাত্রা শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে বলে জানানো হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই শোভাযাত্রা উদ্বোধন করবেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়াও উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

এ আয়োজনের সমন্বয়কারী এপে. এজাজ মাহমুদ রনি বলেন, ‘আমাদের তরুণ সমাজকে মাদক যেভাবে কেড়ে নিচ্ছে, এটা খুবই দুঃখজনক।

মাদকের ফাঁদে আটকা পড়ে তরুণরা তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় যেমন হারাচ্ছে, তেমনি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে যাচ্ছে। শুধু তাই না, মাদকের কারণে তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অন্যায়েও লিপ্ত হয়ে পড়ছে। আমরা তাই মাদকমুক্ত সমাজ গড়তে চাই। সেজন্যই আমাদের ব্যতিক্রমী এ আয়োজন।’

এপেক্স বাংলাদেশ জানায়, ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৩ শতাধিক তরুণ সাইকেল নিয়ে এ শোভাযাত্রায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে।

সকাল ৯টায় এপেক্স বাংলাদেশের মাদকবিরোধী টি-শার্ট গায়ে সবাই যাত্রা শুরু করবে। এ শোভাযাত্রাটি খামারবাড়ি-তেজগাঁও লিংক রোড, সাতরাস্তা, মগবাজার, কাকরাইল মোড়, মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।

পুরো এ আয়োজনটির অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের প্রথম স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল হেলথ নিউজ।

এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে একাত্তর টিভি, সমকাল, জাগো নিউজ, বাংলাদেশ নিউজ আওয়ার, কুষ্টিয়ার সময়, ‘এখন’ ডটকম ও রেডিও পার্টনার হিসেবে জাগো এফএম যুক্ত রয়েছে।

দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় এ আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে ‘চাকাঅলা ও ষড়জ অ্যাডভেঞ্চার’।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মৃত্যু হাজার পার হলো

মৃত্যু ৪২ থেকে নামেনি

দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

পৃথিবীর ৯ লাখ ৬৯ হাজার মানুষ মারা গেলেন

আবারো ৩৫-এ ফিরলো মৃত্যু

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মস্তিষ্কে অস্ত্রোপচার

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল ৮০০, শনাক্ত ৬০৩৯১

শনাক্ত রোগী ৫৭ হাজার ছাড়ালো

করোনায় মৃত্যু ৩৭, শনাক্ত ২৬৯৫

করোনায় প্রাণ গেলো ৩৭ জনের

সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনাভাইরাসে আক্রান্ত

করোনা পরীক্ষায় অন্তঃসত্ত্বাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ

লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ হচ্ছে দেশ

নতুন শনাক্ত ২৩৮১, মৃত্যু ২২

২৪ ঘন্টায় নেই ৪০ জন

মৃত্যু ৬শ ছাড়ালো

এক দিনেই শনাক্ত আড়াই হাজার

মাস্ক পরে অফিসে যেতে হবে

এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3