মৌলভীবাজারে দুটি স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর

সিলেট প্রতিনিধি, হেলথ নিউজ | ৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০৯ | আপডেটেড ৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:০৯

Moulovibazar-Nasim

মৌলভীবাজারে নবনির্মিত দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

মঙ্গলবার বিকালে প্রথমে জুড়ী উপজেলার বাছিরপুর এলাকায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন করেন তিনি।

এরপর উদ্বোধন করেন বড়লেখা উপজেলার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এসব অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল কুমার সাহা, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন বিনেন্দু ভৌমিক প্রমুখ।

স্বাস্থ্যমন্ত্রীর এই সফরে মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ঘোষণার দিকেই তাকিয়ে ছিল জেলবাসী।

জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে মৌলভীবাজারবাসী।

সম্প্রতি জেলা আওয়াম লীগের নেতারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ঢাকায় দেখা করে জেলাবাসীর এই চাওয়ার কথা জানান।

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন হলথ নিউজকে বলেন, “সংসদে আমি সব সময়ই এ দাবি নিয়ে বক্তব্য রেখেছি। এখন দাবিটি বাস্তবায়নের জন্য সরকারি ঘোষণার অপেক্ষায় রয়েছি।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “সিলেট বিভাগের সব জেলার মধ্যে আমাদের জেলা সবদিকে স্বয়ংসম্পূর্ণ। তারপরও আমাদের এই দাবিটি কেন বাস্তবায়ন হচ্ছে না?”

আন্দোলনকারী সংগঠনের নেতা মকিস মনসুর বলেন, “মৌলভীবাজারবাসী কিছুতেই পিছিয়ে নেই। আমরা মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের চূড়ান্ত অনুমোদন চাই।”

প্রবাসী নেতা ড. ওয়ালি তসর উদ্দিন বলেন, “দেশের বড় একটি রাজস্বের অর্থ প্রবাসীদের কাছ থেকে আসে। সেই অর্থে দেশ চলে। তাহলে প্রবাসীদের জেলায় কেন মেডিকেল কলেজ দেওয়া হচ্ছে না।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

করোনাভাইরাস: ওমরাহর জন্য সৌদিযাত্রা বন্ধ

দক্ষিণ কোরিয়ায় করোনায় একদিনে আক্রান্ত ৮১৩

করোনার প্রতিষেধক প্রস্তুতের দাবি

জুনের মধ্যে নিয়োগ পাবে ১৫ হাজার নার্স

করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারি

হাসপাতাল থেকে কোরীয় নাগরিক বাসায়

করোনাভাইরাস: ফ্লাইট বাতিলের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস পরীক্ষায় ৫০০ কিট দিল চীন

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3