সোহরাওয়ার্দী হাসপাতালের ৪০ চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৯ এপ্রিল ২০২০, ২২:০৪ | আপডেটেড ২৯ এপ্রিল ২০২০, ১০:০৪

corona-virus-final

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ চিকিৎসকসহ ৫৭ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। এতে ব্যাঘাত ঘটছে চিকিৎসা সেবায়।

এজন্য কয়েকটি বিভাগের কার্যক্রম সীমিত করা হয়েছে। অবরুদ্ধ অবস্থায় আছে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বুধবার গণমাধ্যমকে জানান, এখন পর্যন্ত হাসপাতালের ৪০ জন চিকিৎসক, ৭ জন নার্স এবং ১০ জন কর্মচারী কর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

“তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া অন্যদের স্ক্রিনিং করা হচ্ছে।”

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে অ্যানেস্থেসিয়ার তিনজন চিকিৎসকও আছেন। এ কারণে ওই বিভাগে সীমিত আকারে কার্যক্রম চালানো হচ্ছে। এর প্রভাব পড়েছে অন্য বিভাগেও।

যারা আক্রান্ত হননি তারা গাইনি, সার্জারি বিভাগের কার্যক্রম সীমিত আকারে চালু রেখেছেন।

শিশু বিভাগের পাঁচ থেকে ছয়জন চিকিৎসক আক্রান্ত হওয়ায় শিশু আন্তঃবিভাগে রোগী ভর্তি বন্ধ আছে। এই বিভাগের চিকিৎসকের কোয়ারেন্টিনে শেষ না হওয়া পর্যন্ত এটা বন্ধ থাকবে।

তবে বহির্বিভাগে রোগী ভর্তি করা হচ্ছে বলে জানান উত্তম বড়ুয়া।

তিনি বলেন, “আইসিইউতে কোনো রোগী ভর্তি নেওয়া হচ্ছে না। এই বিভাগের আক্রান্ত চিকিৎসকদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

দেশে প্রায় তিনশ চিকিৎসকসহ ৬ শতাধিক স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত বলে দুদিন আগেই জানিয়েছিল বিএমএ। চিকিৎসকরা বেশি আক্রান্ত হলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

রক্তদাতার সন্ধান মিলবে অ্যাপে

স্বাস্থ্যখাতে চীনা বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গু: ১৮৯৫ রোগী হাসপাতালে ভর্তি

দেশে ডেঙ্গু টিকার সফল পরীক্ষা

অসংক্রামক রোগের চিকিৎসা একটি চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও ১৭৯৪ জন

ডিম-আলুর দামে পতন

ডেঙ্গুতে প্রাণহানি ১৪০০ ছাড়াল

সুস্থ আছে প্রথম টেস্ট টিউব শিশু ‘দানিয়া’

স্বাস্থ্য-শিক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সুপারিশ

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৬৩৮, মৃত্যু ১৩ জনের

ডেঙ্গু: ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু

৫১ বছরে ৯৯ কোটি শিশুকে টিকা দেওয়া হয়েছে

ডেঙ্গু: একদিনে ভর্তি ১৮১৮ জন, মৃত্যু ৬

বিএসএমএমইউতে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম

একদিনে হাসপাতালে ভর্তি ১৪৩১ ডেঙ্গু রোগী

ডেঙ্গুতে রাজধানীতে মৃত্যু বেশি

দূষিত বায়ুতে দিল্লি

‘মানসিকভাবে সুস্থ থাকে রাত জেগে মোবাইলের ব্যবহার নয়’

বার্ধক্য ডেকে আনে যেসব খাবার

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3