স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৩০ জুলাই ২০১৯, ২১:০৭ | আপডেটেড ৩০ জুলাই ২০১৯, ০৯:০৭

Health-Department-edit

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

এছাড়া অন্যান্য বিভাগের কর্মীদের এবার ঈদুল আজহার ছুটি নেওয়ার ব্যাপারে নিরূৎসাহিত করা হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে মঙ্গলবার দুপুরে ‘ডেঙ্গু প্রতিরোধ, বন্যা পরিস্থিতি মোকাবেলা ও গুজব প্রতিরোধ সংক্রান্ত একটি পর্যালোচনা সভায়’ এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, “স্বাস্থ্য বিভাগে যেসব কর্মকর্তা সংশ্লিষ্ট, তাদের ছুটি বাতিল করা হয়েছে। আশা করব আমাদের প্রশাসনের কর্মকর্তারা যথাসম্ভব ঢাকাতেই ঈদ করবেন এরকম একটা নির্দেশনা।”

“ঈদের ছুটি তো একটা ধর্মীয় অনুষ্ঠান। তারপরও আমরা ঈদের ছুটি সকল কর্মকর্তাকে ঢাকায় উপভোগ করার জন্য উৎসাহিত করছি এবং ছুটি না নেওয়ার জন্য নিরূৎসাহিত করেছি।”

সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সভায় কর্মকর্তা-কর্মচারীদের আবাস ও কর্মস্থল পরিচ্ছন্ন রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান সচিব।

“আমাদের সিদ্ধান্ত হয়েছে, নিঃসন্দেহে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেজন্য সরকারি যে সকল অফিস-আদালত আছে, আমাদের সব কর্মকর্তা-কর্মচারী, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা নিজ নিজ উদ্যোগে কর্মস্থল এবং আবাসন, এই সকল জায়গায় যেহেতু ডেঙ্গুর প্রাদুর্ভাব হয়..সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।”

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা যাবে বলে জানান শেখ মুজিবুর রহমান।
ডেঙ্গু পরিস্থিতিকে মহামারী ঘোষণা করা হবে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, “যখন একেবারেই ম্যানেজমেন্টের বাইরে চলে যায়, এ রকম পর্যায়ে এখনও আসেনি। কোনো স্থানে ব্যবস্থাপনার বাইরে চলে গেছে, এরকম কোনো তথ্য নেই।”

সিটি করপোরেশনের মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, নির্দেশনা দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

করোনাভাইরাস: স্কুল-কলেজের ‘অ্যাসেম্বলি’ হবে শ্রেণিকক্ষে

হাম-রুবেলার টিকা শুরু ১৮ মার্চ

বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ কোটি টাকা বরাদ্দ

করোনা: আক্রান্তদের দুজন সুস্থ হয়ে উঠেছেন

নিয়ন্ত্রণে চীন, অবরুদ্ধ ইতালিতে বাড়ছে মৃতের তালিকা

করোনাভাইরাস: শাহজালালসহ পাঁচ বন্দরে থার্মাল স্ক্যানার

ভারতে করোনায় আক্রান্ত বেড়ে ৫৬

মানিকগঞ্জে বিদেশফেরত ৫৯ জন ‘হোম কোয়ারেন্টিনে’

হ্যান্ড স্যানিটাইজারের দাম নির্ধারণ

করোনা: সতর্ক ও ভালো থাকার পরামর্শ

নতুন নেই, পুরনোদের অবস্থা স্থিতিশীল: আইইডিসিআর

৬ দেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে

দেশে তিনজন করোনা রোগী শনাক্ত

করোনাভাইরাস: বিদেশ থেকে এলে ঘরে থাকার পরামর্শ

করোনাভাইরাস: ওমরাহর জন্য সৌদিযাত্রা বন্ধ

দক্ষিণ কোরিয়ায় করোনায় একদিনে আক্রান্ত ৮১৩

করোনার প্রতিষেধক প্রস্তুতের দাবি

জুনের মধ্যে নিয়োগ পাবে ১৫ হাজার নার্স

করোনাভাইরাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা জারি

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3