হালিশহরের জন্ডিস কোন পানি থেকে- উত্তর মেলেনি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৭ জুন ২০১৮, ২৩:০৬ | আপডেটেড ১০ জুলাই ২০১৮, ১২:০৭

Press-Conference-Chittagong

চট্টগ্রামের হালিশহরে জন্ডিসের কারণ পানি বলে চিহ্নিত করলেও তা ওয়াসার পানি কি না, সেই প্রশ্নের উত্তর মেলেনি।

গত মে মাসে বন্দর নগরীর হালিশহর এলাকায় ডায়রিয়া ও জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দেয়। তখনও আইইডিসিআরের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল গিয়ে পানি এবং আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য।

এর মধ্যে গত ১০ দিনে আবার হালিশহর এলাকায় জন্ডিসে তিনজন মারা যাওয়ার খবর প্রকাশের পর বুধবার সংবাদ সম্মেলন করে জেলা সিভিল সার্জন কার্যালয়।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, “পানিবাহিত কারণেই এই জন্ডিস হয়েছে। খোলা খাবার, জুস থেকে হতে পারে।”

পানিতে কী সমস্যা ছিল- জানতে চাইলে তিনি বলেন, “তা ওয়াসা বলতে পারবে।”

গত মে মাসে ডায়রিয়া ও জন্ডিসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর চট্টগ্রাম ওয়াসা সংবাদ সম্মেলন করে দাবি করেছিল, তাদের পানিতে কোনো সমস্যা নেই। কিন্তু ওইসব এলাকার পানির রিজার্ভ ট্যাংকে জীবাণু থাকতে পারে।

সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) প্রতিনিধি দলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

দুই মাস আগে পরীক্ষায় ওয়াসার পানিতে সমস্যা পাওয়া গিয়েছিল কি না- সাংবাদিকরা তা জানতে চান আইইডিসিআরের প্রতিনিধি দলের সদস্যদের কাছে।

তারা ‘সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি ছাড়া বলতে পারবেন না’ বলে সাংবাদিকদের জানান।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত হালিশহর এলাকায় হেপাটাইটিস-ই ভাইরাসে ১৭৮ জন আক্রান্ত হয়েছেন।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

সুস্থ জীবনযাপনে সচেতনতা তৈরির তাগিদ প্রধানমন্ত্রীর

ক্যান্সার নিয়ে আশঙ্কার চিত্র

ওসমানী মেডিকেলে প্রথম কর্তিত অঙ্গ সংযোজন

মেডিকেল পরীক্ষা: গোয়েন্দাদের সতর্ক থাকার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহীতে ৪০% মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত!

বিশেষায়িত হাসপাতাল হচ্ছে ঢাকায়

ঢাকায় ১৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধে আদালতের নির্দেশ

ঢাকায় ডেঙ্গু দেখে রাজশাহীতে সতর্কতা

রূপ বদলাচ্ছে ডেঙ্গু, গবেষণার তাগিদ

ক্যান্সারের ঝুঁকি সিলেটে বেশি

স্বাস্থ্য ক্যাডারে বিশেষ বিসিএসের ফল প্রকাশ

দেশে হৃদরোগ ও ডায়াবেটিকের ঝুঁকি বেশি নারীদের

প্রতি এক হাজার নবজাতকের ৩০টি যায় ঝরে

রক্ত পরীক্ষায় কয়েক মিনিটে ধরা পড়বে ক্যান্সার!

সিলেটে মাদকসেবী অর্ধ লক্ষাধিক

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ‘কোটেশন বাণিজ্য’র খবর

মৌলভীবাজারে দুটি স্বাস্থ্য কমপ্লেক্স উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর

আয়ু মিলবে দেড়শ বছর!

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্ভোগ ঘুচবে কবে?

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3