রংপুর

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ওষুধের আরো ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই রেয়াত…

আরও পড়ুন...

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের ৪৯ ধরনের…

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

নতুন অর্থবছরে ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার…

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

দেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে সরাসরি ক্রয়…

লিটারে ১০ টাকা কমল ভোজ্যতেলের দাম

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় দেশের বাজারেও প্রতি লিটারে ৮ থেকে ১২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।

ডেঙ্গু: এক দিনে রোগী ভর্তি হাজার ছাড়াল

এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসা নিতে।

এডিস মশার লার্ভা: সরকারি চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর কারওয়ান বাজারে সরকারি চারটি প্রতিষ্ঠানের ভবনে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা থাকায় জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ডেঙ্গু: হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছেই

দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে, এই সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি

চিকিৎসকরা বলছেন, এবার যারা মারা গেছেন ডেঙ্গুতে, তাদের অধিকাংশই দ্বিতীয়বার আক্রান্ত।

হাসপাতালে ভর্তি ১২ হাজার ডেঙ্গু রোগী

দেশে গত ২৪ ঘণ্টায় এই বছরের রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকাবাসী

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৫৫টি ওয়ার্ড মশাবাহিত রোগ ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক জরিপে উঠে এসেছে।

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3

শিশুর কোষ্ঠকাঠিন্য: কেন হয় ও কী করবেন?



টেকনাফে আইসিডিডিআর,বি হাসপাতালের ভিত্তিপ্রস্তর

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) কক্সবাজারের টেকনাফ ক্যাম্পাসে ‘মাল্টিপারপাস…

ডেঙ্গু পরিস্থিতি: ডিএনসিসির কর্মীদের ছুটি বাতিল

ডেঙ্গুর জীবাণুবাহী এইডিস মশা নিধন এবং জলাবদ্ধতা ঠেকাতে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষার ফি বেঁধে দিয়েছে সরকার।
ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেওয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষা করাতে হবে ৫০০ টাকার মধ্যে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরে ঢাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, “ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য তিনটি টেস্ট করতে সব হাসপাতাল একই ফি নেবে। এটি আজ থেকে কার্যকর হবে।”
ডেঙ্গু শনাক্তে ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে রক্তের এই পরীক্ষাগুলো করাতে প্রতিটির জন্য এক থেকে দেড় হাজার টাকা লাগছিল। সরকারি এই সিদ্ধান্তের ফলে সেই খরচ এখন অর্ধেকের নিচে নেমে আসবে।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে প্রকোপ দেখা দিয়েছে ঢাকায়, ধীরে ধীরে তা রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে।
এই বছরে রোববার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৪ জন; এর মধ্যে বেসরকারি হিসাবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
তীব্র জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, শরীরে লালচে দানা ইত্যাদি ডেঙ্গু রোগের লক্ষণ হলেও এবার এর ব্যতিক্রম পাওয়া যাচ্ছে।
জ্বর হলে কাছের হাসপাতালে কিংবা চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে সরকার।
সতর্কতা
জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়াতে বলেছেন।
এবার ডেঙ্গুজ্বরে রক্তের ঘনত্ব কমে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় আক্রান্তের রক্তচাপ কমে যাচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে বলা হচ্ছে।
জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।
এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তা প্রতিরোধে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে।
অফিস, ঘর ও আশপাশে যে কোনো পাত্রে (এসির ট্রে/ফুলের টব) জমে থাকা পানি তিন দিনের মধ্যে পরিবর্তন করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় বলে দিনে ঘুমানোর ক্ষেত্রেও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

সুস্থ শিশুর জন্য বাবার খাবারও জরুরি

সুস্থ শিশুর জন্ম দেওয়ার জন্য এতদিন শুধু মায়ের খাবারের উপরই…