রাজশাহী

ওষুধের আরো ১৭ কাঁচামাল আমদানিতে শুল্কছাড়

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ওষুধের আরো ১৭টি কাঁচামাল আমদানিতে শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই রেয়াত…

আরও পড়ুন...

হার্টের রিংয়ের দাম কমল ৪৭ হাজার ৮০০ টাকা পর্যন্ত

হৃদরোগের চিকিৎসায় ব্যবহার করা ২৯টি আমদানিকারক প্রতিষ্ঠানের ৪৯ ধরনের…

ক্যান্সারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার প্রস্তাব

নতুন অর্থবছরে ক্যানসারসহ ৬ রোগে আক্রান্তদের সহায়তা দ্বিগুণ করার…

হাম: ইউনিসেফ থেকে টিকা কিনছে সরকার

দেশে হামের প্রাদুর্ভাবে প্রতিনিয়ত শিশু মৃত্যুর প্রেক্ষাপটে সরাসরি ক্রয়…

নিঃশব্দ ঘাতক হয়ে আসছে যৌনরোগ ‘এমজি’

খুব বেশি জানা যায় না, রোগ হলে বোঝাও যায় না সহজে- সেই ‘মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম (এমজি)’কেই বড় শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা।

জন্মনিয়ন্ত্রণ ‘থমকে’ আছে

দেশে জন্ম নিয়ন্ত্রণে সরকারি কার্যক্রমে ভাটা দেখছেন বিশেষজ্ঞরা; জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণ কমে যাওয়ায় সরকারের লক্ষ্য অর্জনও ঝুঁকি ফেলেছে বলে উন্নয়ন সংস্থাগুলো মনে করছে।

বিএসএমএমইউতে ৪৫ বিভাগে নতুন চেয়ারম্যান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪৫টি বিভাগে নতুন চেয়ারম্যান (বিভাগীয় প্রধান) নিয়োগ দেয়া হয়েছে।

চিকিৎসা সেবায় ধর্মঘট ডাকাকে ‘অন্যায়’ বলল হাইকোর্ট

মানুষ হিসেবে চিকিৎসকদেরও ভুল হতে পারে, কিন্তু সেই ভুলকে যৌক্তিক করার প্রয়াসে তাদের ধর্মঘট ডাকা অন্যায় ও অনৈতিক।

চট্টগ্রামে হাসপাতাল ধর্মঘট স্থগিত

প্রশাসনের আশ্বাসে চট্টগ্রামে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতির ডাকা ধর্মঘট ২০ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে।

চট্টগ্রামে ম্যাক্সকে জরিমানার পর হাসপাতালে সেবা বন্ধ

অনিয়মের প্রমাণ পেয়ে চট্টগ্রামের আলোচিত ম্যাক্স হাসপাতালকে ভ্রাম্যমাণ আদালত ১০ লাখ টাকা জরিমানা করার পর চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলো বন্ধ করে দিয়েছে সেবা; এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। শিশু রাফিদা খান…

চট্টগ্রামে ওয়াসার পানি পরীক্ষার নির্দেশ

হালিশহর ও আগ্রাবাদ এলাকায় জন্ডিসের প্রকোপের কারণ অনুসন্ধানে চট্টগ্রাম ওয়াসার পানিতে হেপাইটাইটিস-ই আছে কি না, তা পরীক্ষা করতে বলেছে হাইকোর্ট। রোববার দেওয়া এই নির্দেশে পানি পরীক্ষার এক মাসের মধ্যে পাঁচ…

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৫

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত একদিনে একজনের…

একদিনেই ১৫ মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

দেশে একদিনে নভেল করোনা ভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়েছে।নতুন শনাক্ত হয়েছে ২৬৬ জন।

মৃত্যু ১২৭ জনের, আক্রান্ত ছাড়াল ৪০০০

দেশে এক দিনে আরও ৪১৪ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪১৮৬ জন।

ওষুধ সংরক্ষণে উদাসীনতা!

ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে বাংলাদেশে বেশিরভাগ দোকান নিয়ম-নীতি অনুসরণ করেন না…

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

সরকারি হাসপাতালে বিনামূল্যে এবং বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগের পরীক্ষার ফি বেঁধে দিয়েছে সরকার।
ডেঙ্গুর NS1 পরীক্ষা করতে সর্বোচ্চ ৫০০ টাকা নেওয়া যাবে। CBC পরীক্ষার জন্য নেওয়া যাবে সর্বোচ্চ ৪০০ টাকা। এছাড়া IgG ও IgM এই দুটি পরীক্ষা করাতে হবে ৫০০ টাকার মধ্যে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরে ঢাকার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, “ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য তিনটি টেস্ট করতে সব হাসপাতাল একই ফি নেবে। এটি আজ থেকে কার্যকর হবে।”
ডেঙ্গু শনাক্তে ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে রক্তের এই পরীক্ষাগুলো করাতে প্রতিটির জন্য এক থেকে দেড় হাজার টাকা লাগছিল। সরকারি এই সিদ্ধান্তের ফলে সেই খরচ এখন অর্ধেকের নিচে নেমে আসবে।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে প্রকোপ দেখা দিয়েছে ঢাকায়, ধীরে ধীরে তা রাজধানীর বাইরেও ছড়িয়ে পড়ছে।
এই বছরে রোববার সকাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৪ জন; এর মধ্যে বেসরকারি হিসাবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
তীব্র জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, শরীরে লালচে দানা ইত্যাদি ডেঙ্গু রোগের লক্ষণ হলেও এবার এর ব্যতিক্রম পাওয়া যাচ্ছে।
জ্বর হলে কাছের হাসপাতালে কিংবা চিকিৎসকের পরামর্শ নিয়ে রক্তের পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে সরকার।
সতর্কতা
জ্বরে প্যারাসিটামল ছাড়া অন্য ব্যথানাশক ওষুধ খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়াতে বলেছেন।
এবার ডেঙ্গুজ্বরে রক্তের ঘনত্ব কমে যাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় আক্রান্তের রক্তচাপ কমে যাচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করতে বলা হচ্ছে।
জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে বলে সতর্ক করছেন চিকিৎসকরা।
এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় তা প্রতিরোধে বাড়ির আশপাশ পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে।
অফিস, ঘর ও আশপাশে যে কোনো পাত্রে (এসির ট্রে/ফুলের টব) জমে থাকা পানি তিন দিনের মধ্যে পরিবর্তন করতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায় বলে দিনে ঘুমানোর ক্ষেত্রেও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।