চীন থেকে এল টেস্ট কিট-পিপিই

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৬ মার্চ ২০২০, ২১:০৩ | আপডেটেড ২৬ মার্চ ২০২০, ০৯:০৩

china-ppe-kit

নভেল করোনাভাইরাস শনাক্ত করতে  চীন সরকারের সহায়তা হিসাবে টেস্ট কিট ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণসহ (পিপিই) বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ঢাকায় এসে পৌঁছেছে।

বৃহস্পতিবার বিকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদের হাতে সরঞ্জামগুলো তুলে দেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

অধ্যাপক আজাদ জানান, চীন থেকে দ্বিতীয় দফায় আসা এই মেডিকেল সরঞ্জামের মধ্যে ১০ হাজার টেস্ট কিট, চিকিৎসক-নার্সদের জন্য ১০ হাজার পিপিই, ১৫ হাজার এন৯৫ মাস্ক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার রয়েছে।

এর আগে বাংলাদেশে কভিড-১৯ রোগী পাওয়ার আগেই ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে ৫০০ টেস্ট কিট পাঠিয়েছিল চীন।

ওই সময়ে ‘বন্ধুত্বমূলক সহায়তা’ হিসাবে চীনাদের জন্য ১০ লাখ হ্যান্ড গ্লাভস, পাঁচ লাখ ফেস মাস্ক, দেড় লাখ মাথার ক্যাপ, এক লাখ হ্যান্ড স্যানিটাইজার, ৫০ হাজার সু কাভার এবং ৮ হাজার গাউন পাঠিয়েছিল বাংলাদেশ।

চিকিৎসা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর অনুরোধ করেছিলাম। আমরা ইতোমধ্যে জেনেছি, মান্যবর রাষ্ট্রদূত চীন সরকারের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করছেন।”

রাষ্ট্রদূত লি জিমিং সাংবাদিকদের বলেন, “আমরা এখনো ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছি। চীন এখন ভালো অবস্থায় আছে। বাংলাদেশও যুদ্ধ করছে। আমি আশা করি, চীন ও অন্য দেশের সহায়তায় বাংলাদেশও এই ভাইরাসের বিরুদ্ধে জয়ী হবে। সুতরাং আপনারা আত্মবিশ্বাসী হোন।”

বিশ্বে মহামারী রূপ নেওয়া নভেল করোনাভাইরাস চীন থেকে দিন মাসে ছড়িয়ে পড়লেও এখন দেশটিতে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বিশ্বের বিভিন্ন দেশকে এখন সহায়তা করছে তারা।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসায় দেবী শেঠী

ঠাকুরগাঁওয়ের ৫ মৃত্যুর কারণ নিপা ভাইরাস

মানহীন পানির ৩ কোম্পানির লাইসেন্স বাতিল

গবেষণার মানব ভ্রূণ ডাস্টবিনে

গুরুত্বপূর্ণ অধিকাংশ হাসপাতাল ‘অগ্নিকাণ্ডের ঝুঁকিতে’

মানসিক রোগী বাড়ছে রাজশাহীতে

চিকিৎসকদের প্রাইভেট বাণিজ্য বন্ধে নীতিমালা তৈরির নির্দেশ

দুধ-দই পরীক্ষার নির্দেশ হাই কোর্টের

গরুর দুধ-দইয়ে বিপদের খবর

“পরীক্ষিত ক্যাপসুল দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন”

ভিটামিন ‘এ’ খাওয়ানোর নতুন দিন নির্ধারণ

ভেজাল রোধে বিশেষায়িত পরীক্ষাগার হবে: প্রধানমন্ত্রী

অভিযানের পর দিনে থাকছে ডাক্তার, রাতে মিলছে মিলছে না

স্বাস্থ্যের ‘অস্বাস্থ্যকর’ ১১ খাত

দুদকের সুপারিশে স্বাস্থ্যের ২৩ জনকে বদলি

কর্মক্ষেত্রে ডাক্তার না পেলে ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪০% চিকিৎসককে হাসপাতালে পায়নি দুদক

যে ৫ কোম্পানির পানি এড়িয়ে চলবেন

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন: তদন্তের পর ব্যবস্থা

ডাক্তার হিসেবে কি মেয়েরা ভালো?

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3