৩৮ থেকে বেড়ে মৃত্যু ৪৩

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৩ জুন ২০২০, ১৯:০৬ | আপডেটেড ২৩ জুন ২০২০, ০৭:০৬

corona-virus-final

দেড় হাজারের ঘরে পৌছানোর পর, এবার ২ হাজারের দিকেই ছুটছে দেশে করোনাভাইরাস আক্রান্ত মৃত্যুর পরিসংখ্যান। আগেরদিন ৩৮ জন থেকে গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৪৩ জন। এই সময়ে একদিনে ৩ হাজার ৪১২ জনের শরীরে এ ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

গত ৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করে সবশেষ এ পরিসংখ্যান দাঁড়িয়েছে।

এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৪৫ জনের। আর নতুন ৮৮০ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৩৫ জন।

মঙ্গলবার দুপুরে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সবশেষ প্রান হারানোদের বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছে ৫১-৬০ বছর বয়সীদের মধ্যে, ৬১-৭০ বছর বয়সে মৃত্যু হয়েছে ১০ জনের, ৪১-৫০ বছরের মধ্যে মৃত্যু হয়েছে ছয়জনের, পাঁচ জনের বয়স ৭১-৮০ বছরে মধ্যে, দুজন ৮০-৯০ বছরের মধ্যে এবং একজন করে মৃত্যু হয়েছে ১১-২০ ও ৩১-৪০ বছর বয়সীদের মধ্যে।

চব্বিশ ঘণ্টায় মৃত্যুবরণ করাদের মধ্যে পুরুষ ৩৮ জন, নারী পাঁচ জন। ঢাকা বিভাগের ১৬ জন, চট্টগ্রাম বিভাগের ১৫ জন; রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৬ জনের, খুলনা ও ময়মনসিংহ বিভাগের মৃত্যু হয়েছে দুজন করে এবং একজন করে মৃত্যু হয়েছে বরিশাল ও সিলেট বিভাগে।

তিরিশ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, ১২ জনের মৃত্যু হয়েছে বাড়িতে এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে নতুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০.৯৪ শতাংশ, আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.৩০ শতাংশ এবং সুস্থতার হার ৩৯.৯৬ শতাংশ।

এদিকে জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয় বলছে, মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৭৪ হাজারের বেশি। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৯ লাখ ৬৩ হাজারের বেশি মানুষ।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

‘ডেঙ্গুর মশা নিধনে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন’

ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় চলছে ‘প্রস্তুতি’

ফিলিপাইনে ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা

ডেঙ্গুর খবর বেশি প্রকাশিত হওয়ায় মানুষ আতঙ্কিত: প্রধানমন্ত্রী

‘দেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকি নেই’

ডেঙ্গু: বিনামূল্যে প্লাটিলেট আলাদা করে দেবে ৪ হাসপাতাল

১৪ কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

বিএসএমএমইউতে লিভার প্রতিস্থাপন

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3