ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের আবিষ্কার

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৬ এপ্রিল ২০২৫, ২২:০৪ | আপডেটেড ২৬ এপ্রিল ২০২৫, ১০:০৪

chemotherapy-cancer

চীনা গবেষকদের এক যুগান্তকারী আবিষ্কারে ইমিউন কোষ তথা রোগ প্রতিরোধকারী কোষ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে, যা স্নায়ুবিক রোগ যেমন বিকাশজনিত সমস্যা, স্নায়ুতে আঘাত, অস্বাভাবিক ব্যথা এবং ভাইরাসজনিত স্নায়ু সংক্রমণের চিকিৎসায় নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে।

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস-এর শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজির গবেষকরা প্রথমবারের মতো প্রমাণ করেছেন, মাইক্রোগ্লিয়া নামের ইমিউন কোষ কেবল মস্তিষ্ক ও মেরুদণ্ডে নয়, বরং পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও থাকে।

জার্নাল সেল-এ প্রকাশ হয়েছে এ গবেষণার বিস্তারিত। এত দিন ধারণা করা হতো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাইক্রোগ্লিয়া কোষ নেই।

মাইক্রোগ্লিয়ার উপস্থিতির কথা বিজ্ঞানীরা জানতে পারেন ১৯১৯ সালে। পরে ২০২৩ সালে লি হানচিয়ের নেতৃত্বে প্রকাশিত আরেকটি গবেষণায় মানব ভ্রূণের ত্বক, অণ্ডকোষ ও হৃদযন্ত্রে এই কোষের অস্তিত্ব পাওয়া যায়।

সাম্প্রতিক গবেষণার প্রধান লেখক উ চিশেং জানান, ‘আমরা প্রথম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বাইরের কিছু টিস্যুতে মাইক্রোগ্লিয়া লক্ষ্য করলেও পেরিফেরাল সিস্টেমে উপস্থিতি নিশ্চিত করতে পারিনি। তাই বছরের পর বছর গবেষণা চালাই।’

এই গবেষণায় মানুষ, বানর ও শূকরের নমুনা ব্যবহার করা হয় এবং অবশেষে তারা নিশ্চিত হন যে পেরিফেরাল সিস্টেমেও মাইক্রোগ্লিয়া রয়েছে।

গবেষণায় দেখা গেছে, ইঁদুরের মতো ছোট প্রাণীর দেহে এই কোষ অনুপস্থিত, তাই এতদিন এই আবিষ্কার অগোচরে ছিল।

এই আবিষ্কার বিভিন্ন স্নায়ু রোগের কারণ ও চিকিৎসায় নতুন দিক উন্মোচন করতে পারে। যেমন, গর্ভাবস্থায় ভ্রূণের বিকাশজনিত ত্রুটি, বংশগত স্নায়ু রোগ, ব্যথা নিয়ন্ত্রণ ও স্নায়ু পুনরুজ্জীবনের ক্ষেত্রে এই কোষ বড় ভূমিকা রাখতে পারে।

লি বলেন, “ব্যথা ব্যবস্থাপনার ক্ষেত্রে এই কোষ কখনও ব্যথা বাড়াতে, কখনও কমাতে কাজ করে — এই দ্বিমুখী বৈশিষ্ট্য থেকেই ভবিষ্যতে নির্ভুল ব্যথা নিয়ন্ত্রণের উপায় বের করা যাবে।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বিরক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

‘ডেঙ্গুর মশা নিধনে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন’

ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় চলছে ‘প্রস্তুতি’

ফিলিপাইনে ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা

ডেঙ্গুর খবর বেশি প্রকাশিত হওয়ায় মানুষ আতঙ্কিত: প্রধানমন্ত্রী

‘দেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকি নেই’

ডেঙ্গু: বিনামূল্যে প্লাটিলেট আলাদা করে দেবে ৪ হাসপাতাল

১৪ কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3