এক দিনেই শনাক্ত দুই হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ২৮ মে ২০২০, ১৯:০৫ | আপডেটেড ২৮ মে ২০২০, ০৮:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

দেশে এক দিনেই দুই হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৫৯ জন।

বৃহস্পতিবার রেকর্ড ২ হাজার ২৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪০ হাজার ৩২১ জন হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। সব মিলয়ে এ পর্যন্ত মোট ৮ হাজার ৪২৫ জন সুস্থ হয়ে হয়েছেন।

নাসিমা সুলতানা বলেন, গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ১১ জন পুরুষ ও ৪ জন নারী। তাদের মধ্যে ৬ জন ঢাকা মহানগরী, ১ জন নারায়ণগঞ্জ, ২ জন চট্টগ্রাম মহানগরী, ২ জন চট্টগ্রাম জেলা, ২ জন কুমিল্লা এবং ২ জন কক্সবাজারের রোগী ছিলেন।

এই ১৫ জনের মধ্যে একজনের বয়স ছিল নব্বই বছরের বেশি। এছাড়া ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ছিলেন ২ জন রোগী।

অধ্যাপক নাসিমা বলেন, শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৮৯ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৩৯ শতাংশ।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

ভেজাল রোধে সরকারি সংস্থাগুলো কী করছে: হাই কোর্ট

নিয়োগের সুপারিশ পেলেন ৪৭৯২ চিকিৎসক

এমপি মাশরাফির তোপে ‘আউট’ ৪ চিকিৎসক

অ্যান্টিবায়োটিক কিনতে প্রেসক্রিপশন লাগবে

অ্যান্টিবায়োটিক নিয়ন্ত্রণে আদালতের শরণ

মান ঠিক করে তবেই মেডিকেল কলেজ: প্রধানমন্ত্রী

পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ বড়ি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ

দেশে চিকিৎসায় আস্থার অভাব?

হাসপাতালেই হোক প্রাইভেট প্র্যাকটিস, নির্দেশনা প্রধানমন্ত্রীর

আইসিইউ-সিসিইউ কতটি, খরচ কত: হাই কোর্ট

বায়ু দূষণে ‘হেলথ অ্যালার্ট’ জারির সুপারিশ

স্টেমসেল প্রতিস্থাপনে এইডসমুক্তি!

বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসায় দেবী শেঠী

ঠাকুরগাঁওয়ের ৫ মৃত্যুর কারণ নিপা ভাইরাস

মানহীন পানির ৩ কোম্পানির লাইসেন্স বাতিল

গবেষণার মানব ভ্রূণ ডাস্টবিনে

গুরুত্বপূর্ণ অধিকাংশ হাসপাতাল ‘অগ্নিকাণ্ডের ঝুঁকিতে’

মানসিক রোগী বাড়ছে রাজশাহীতে

চিকিৎসকদের প্রাইভেট বাণিজ্য বন্ধে নীতিমালা তৈরির নির্দেশ

দুধ-দই পরীক্ষার নির্দেশ হাই কোর্টের

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3