এমন ভারতবর্ষ দেখেনি কেউ আগে

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১ মে ২০২১, ১৩:০৫ | আপডেটেড ১ মে ২০২১, ০২:০৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা পৌণে ১৪ লাখ ছাড়িয়ে গেছে। না দেখা এক নতুন ঘাতকের কাছে পৃথিবীর ১৩ লাখ ৭৭ হাজার জনের বেশি মানুষ হেরে গেলেন। প্রতি ২৪ ঘন্টায় মৃত্যুর গতি তা ১৪ লাখের নিয়েই যেনো নিয়ে চলেছে। সর্বত্রই এখনো অসহায় আত্মসমর্পণ।

শ্মশানের দাউ দাউ আগুনের মধ্যেই ভারতবাসী পেলো আরো করুণ খবর। টানা ৬ দিন ধরে সাড়ে ৩ লাখের কাছাকাছি ছিল যে সংখ্যা তা এবার ৪ লাখও ছাড়িয়ে গেছে। 

শনিবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন করোনা ভাইরাস আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে। শুধু তাই নয়, মৃত্যুও রেকর্ড ভেঙ্গে চলেছে। অক্সিজেন নিয়ে হাহাকার থামেনি বিশাল দেশটির রাজ্যগুলোতে। এরই মধ্যে প্রধান প্রধান রাজ্যেগুলোতে ভ্যাকসিনের অভাবে বন্ধ হয়ে গেছে টিকাদান কেন্দ্রও। ভূ-রাজনীতিতে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে ওঠা ভারতে একুশ শতকে এত অসহায়ত্ব, এত হাহাকার ও মৃত্যুর মিছিল দেখেনি কেউ।

ফলে ভারতে শনাক্ত করোনাভাইরাস রোগীর মোট সংখ্যা এক কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুও ছাড়িয়েছে ২ লাখ ১১ হাজারের ঘরও।

গত ১৫ এপ্রিল থেকেই দেশটিতে দৈনিক দুই লাখের বেশি নতুন সংক্রমণ শনাক্ত হওয়া শুরু করে। এর এক সপ্তাহ আগে দৈনিক সংক্রমণ তিন লাখের ঘর ছাড়িয়ে যায়। সবশেষ এপ্রিলের শেষ সপ্তাহে সাড়ে ৩ লাখে ঘরে আসে সংক্রমণ। অক্সিজেনের কারণে হাহাকার উঠে রাজ্য গুলোতে। এরই মধ্যে একদিনে সংক্রমণ ৪ লাখ ছাড়ানোয় ওয়ার্ল্ড মিটারে নিজের অসহায়ত্বের জায়গা আরো শক্ত হলো ভারতেবর্ষের। 

 সবশেষ শনিবারের খবরও বলছে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে আরো। ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ হাজার ৫২৩ জন। হাসপাতালগুলো ঠাইহীন রোগীতে উপচে পড়ছে।

হাসপাতালগুলোতে শয্যা খালি না থাকাতে অনেক গুরুতর রোগীকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে দেশটিতে মহামারী পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে। দেশটিতে টানা পাঁচ দিন ধরে দৈনিক করোনভাইরাস রোগী শনাক্তের বিশ্বরেকর্ড হয়েছে।

সবশেষ খবর বলছে, ভারতে এই মুহূর্তে সক্রিয় রোগী রয়েছেন ৩২ লাখ ৬৮ হাজার ৭১০ জন। এমন বাস্তবতার মধ্যেই দেশে চলছে টিকাদান। তবে তা কমে আসছে টিকার অভাবে। জানা যাচ্ছে, করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে মুমূর্ষু কয়েকটি রাজ্যে টিকার মজুদই নেই। ভ্যাকসিনের ঘাটতির কারণে মুম্বাই শহরের সব টিকাদান কেন্দ্র শুক্রবার থেকে তিনদিন বন্ধ রাখারও সিদ্ধান্ত নিয়েছে। টিকা নেওয়ার জন্য শত শত লোককে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের প্রধান বাণিজ্যনগরী আহমেদাবাদে ।

বেশ কজন স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, সংক্রমণের হার দৈনিক ১০ হাজার থাকার সময় করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা গেছে মনে করে আত্মতুষ্ট হয়েছিল ভারত। বিধিনিষেধ তুলে উৎসব এবং রাজনৈতিক সমাবেশের অনুমোদন দিয়েছিল কর্তৃপক্ষ।

ফলে বিধান সভার নির্বাচনি আবহে হুহু করে সংক্রমণ বেড়ে যায় পশ্চিমবঙ্গেও। যার মধ্যে এপ্রিশের শুরুর দিকেও এ রাজ্যের করোনা টেস্টের পজিটিভিটি হার ছিল পাঁচ শতাংশ।শেষে গিয়ে যা বর্তমানে প্রায় পাঁচ গুণ বেড়ে ২৪ শতাংশে গিয়ে ঠেকেছে। কলকাতায় পজিটিভিটির হার বেড়েছে পাঁচ গুণ। বর্তমানে কলকাতায় করোনার আরটি-পিসিআর টেস্ট করানো প্রায় অর্ধেক মানুষের রিপোর্ট পজিটিভ আসছে। রাজ্যের অন্যান্য স্থানে পজিটিভিটি ২৪ শতাংশ। তবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এই হার ৪৫ থেকে ৫৫ শতাংশ।

অথচ পশ্চিমবঙ্গজুড়ে ৭ এপ্রিল পজিটিভিটি হার ছিল ৮ দশমিক ১ শতাংশ। ১৫ এপ্রিল সেই হার বেড়ে দাঁড়ায় ১৬ শতাংশ। এক সপ্তাহ পরে, অর্থাৎ, ২৩ এপ্রিল রাজ্যের পজিটিভিটি হার ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। ২৪ এপ্রিল সেই হার ছিল ২৫ দশমিক ৯ শতাংশ।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মানসিক স্বাস্থ্য: ১০০ নারীর মধ্যে সায়মা ওয়াজেদ

দেশে ই-সিগারেট নিষিদ্ধ হবে

রেনিটিডিন: দুই কোম্পানির কাঁচামাল আমদানি নিষিদ্ধ

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান

চালু হচ্ছে প্রথম স্কিন ব্যাংক

বিশ্ব হার্ট দিবস

মেডিকেল কলেজের ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

ডেঙ্গু: মূল্যায়ন চাইলেন মেয়র খোকন

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

“ডেঙ্গুতে মৃত্যু ‘সবচেয়ে কম’ বাংলাদেশে”

কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বিরক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

‘ডেঙ্গুর মশা নিধনে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন’

ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় চলছে ‘প্রস্তুতি’

ফিলিপাইনে ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা

ডেঙ্গুর খবর বেশি প্রকাশিত হওয়ায় মানুষ আতঙ্কিত: প্রধানমন্ত্রী

‘দেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকি নেই’

ডেঙ্গু: বিনামূল্যে প্লাটিলেট আলাদা করে দেবে ৪ হাসপাতাল

১৪ কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3