সাড়ে ৯ হাজার নতুন চিকিৎসক নিয়োগ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৭ জুন ২০১৮, ১৭:০৬ | আপডেটেড ৯ জুন ২০১৮, ১১:০৬

1934

নতুন করে ৯ হাজার জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই পর্যায়ে মোট ৯ হাজার ৭৯২ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।

এছাড়া ২০২১ সালের মধ্যে প্রসবকালীন শিশু ও মাতৃ মৃত্যুর হার শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে ৬০০ মিডওয়াইফ নিয়োগ চূড়ান্ত করার কথাও জানান অর্থমন্ত্রী।

রোগীদের জন্য মানসম্মত সেবা এবং চিকিৎসকদের পেশাগত সুরক্ষায় আইনি কাঠামোর সংস্কার করা হবে।

অর্থমন্ত্রী বলেন, “রোগীদের জন্য মানসম্মত সেবা এবং চিকিৎসকদের পেশাগত সুরক্ষা উভয় বিষয়ের যৌক্তিকতা অনুধাবন করে আমরা আইনি কাঠামোতে সংস্কার আনছি।”

১৯৮২ সালের চিকিৎসা আইন পরিবর্তন করে নতুন ‘চিকিৎসা সেবা আইন’ প্রণয়ন করার কথা জানান অর্থমন্ত্রী।

এছাড়া দেশের জনগণের মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার লক্ষ্যে নতুন ‘মানসিক স্বাস্থ্য আইন’ প্রণয়ন করা হচ্ছে।

সাধারণ স্বাস্থ্যসেবার পাশাপাশি বিকল্প চিকিৎসা পদ্ধতিকে জনপ্রিয় করতে হোমিওপ্যাথিক, ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসক নিয়োগ, ঔষধি বৃক্ষ রোপন ও ভেষজ বাগান সৃজনের কার্যক্রম পরিচালনা করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বিরক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

‘ডেঙ্গুর মশা নিধনে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন’

ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় চলছে ‘প্রস্তুতি’

ফিলিপাইনে ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা

ডেঙ্গুর খবর বেশি প্রকাশিত হওয়ায় মানুষ আতঙ্কিত: প্রধানমন্ত্রী

‘দেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকি নেই’

ডেঙ্গু: বিনামূল্যে প্লাটিলেট আলাদা করে দেবে ৪ হাসপাতাল

১৪ কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3