প্রক্রিয়াজাত খাবারে ক্যান্সারের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৫ মে ২০২৫, ১৭:০৫ | আপডেটেড ৫ মে ২০২৫, ০৫:০৫

IMG_3839

অতিরিক্ত প্রক্রিয়াজাত করা খাবার খেলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে। ফরাসি গবেষকদের নতুন এক গবেষণায় কথা বলা হয়েছে।

অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার হিসাবে সোডা, কেক, মিষ্টি পানীয়, ইন্সট্যান্ট নুডুলস, প্যাকেটজাত স্ন্যাকস, সসেজ, নাগেটস, মচমচে খাবার, বেকন, প্যাকেটজাত রুটির মত খাবারগুলোকে গণ্য করেছেন তারা।

১০৫,০০০ মানুষের ওপর চালানো এক পরীক্ষায় দেখা গেছে, এ ধরনের খাবার খাওয়া ১০ শতাংশ বাড়ালেও ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি ১২ শতাংশ বেড়ে যায়।

প্যারিসের সোরবোন এবং সাও পাওলো ইউনিভার্সিটির গবেষকদল বলছে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে স্তন ক্যান্সারের ঝুঁকি ১১ শতাংশ বেশি।

অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খেলে মানুষের ওজন বেড়ে যাওয়া, রক্তচাপ বৃদ্ধি এবং কলেস্টরেলও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। আর এ সবই ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালে নতুন গবেষণার ফল প্রকাশ পেয়েছে। এ গবেষণায় গবেষকরা গড়ে ৪৩ বছর বয়সী ১০৪,৯৮০ জন মানুষের স্বাস্থ্য নিয়ে গবেষণা করেছেন। এদের ২২ শতাংশ পুরুষ এবং ৮৭ শতাংশই নারী।

খাদ্যাভ্যাস ছাড়াও বয়স এবং পারিবাকি ইতিহাসের মত ক্যান্সারের অন্যান্য ঝুঁকিগুলোও গবেষণায় বিবেচনায় নেওয়া হয়েছে। গড়ে ৫ বছর সময়ে তাদের ওপর গবেষণা চালানো হয়।

গবেষণার সময় গড়ে ১৮% মানুষের খাবার ছিল অতিরিক্ত প্রক্রিয়াজাত। গড়ে প্রতি বছর ১০ হাজার জনের মধ্যে ৭৯ জনের ক্যান্সার দেখা গেছে। প্রক্রিয়াজাত খাবার ১০% বাড়ানোয় বছরে প্রতি ১০ হাজারে অতিরিক্ত ৯ জনের ক্যান্সার ধরা পড়ে।

গবেষকরা বলছেন, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া বাড়তে থাকার সঙ্গে সঙ্গে আগামী কয়েক দশকে ক্যান্সার আক্রান্তের সংখ্যাও যে বাড়তে পারে এ গবেষণা সে ইঙ্গিতই দিচ্ছে।

তবে গবেষণার ফলের বিষয়য়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে আরো বড় পরিসরে গবেষণা চালানো প্রয়োজন বলেও তারা মত দিয়েছেন।

গবেষণায় ফল, শাক সবজি, চাল, পাস্তা, মাংস, মাছ, দুধ, ডিমের মত খাবার খাওয়ায় ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি কম পরিলক্ষিত হয়েছে।

তাছাড়া, কম প্রক্রিয়াজাত খাবার যেমন: টিনজাত শাকসবজি, পনীর, খোলা রুটি খাওয়ার সঙ্গেও ক্যান্সারের তেমন কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন গবেষকরা।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

“ডেঙ্গুতে মৃত্যু ‘সবচেয়ে কম’ বাংলাদেশে”

কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বিরক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

‘ডেঙ্গুর মশা নিধনে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন’

ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় চলছে ‘প্রস্তুতি’

ফিলিপাইনে ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা

ডেঙ্গুর খবর বেশি প্রকাশিত হওয়ায় মানুষ আতঙ্কিত: প্রধানমন্ত্রী

‘দেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকি নেই’

ডেঙ্গু: বিনামূল্যে প্লাটিলেট আলাদা করে দেবে ৪ হাসপাতাল

১৪ কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3