বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের ১৯টিই এশিয়ার

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ১১ মার্চ ২০২৫, ১৯:০৩ | আপডেটেড ১৮ মার্চ ২০২৫, ১২:০৩

Untitled

বিশ্বে গত বছর সবচেয়ে দূষিত বলে বিবেচিত ২০টি শহরের ১৯টিই এশিয়া অঞ্চলের। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। মঙ্গলবার আইকিউএয়ারের ওয়েবসাইটে এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

তালিকায় থাকা প্রথম ২০টি শহরের মধ্যে ১৩টি ভারতের। তালিকায় এশিয়া অঞ্চলের অপর ছয়টি শহরের মধ্যে চারটি পাকিস্তানের, একটি চীনের ও একটি কাজাখস্তানের। এশিয়ার বাইরে যে শহরটি আছে, তা মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনা।

এদিকে উত্তর আমেরিকা অঞ্চলের সবচেয়ে দূষিত শহরের সবগুলোর অবস্থান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বাতাসের মান পর্যবেক্ষণ করে থাকে। বিশেষ করে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম২.৫-এর উপস্থিতি পরীক্ষা করে তারা। এটি অত্যন্ত ছোট বস্তুকণা হলেও সবচেয়ে বিপজ্জনক দূষণকারী।

জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ধূলিঝড় এবং দাবানলের মতো ঘটনাগুলো পিএম২.৫-এর উৎস। এ কণা এতটাই ক্ষুদ্র যে তা মানুষের একটি চুলের প্রস্থের ২০ ভাগের এক ভাগ। এটি খুব সহজেই মানুষের ফুসফুস কিংবা রক্তপ্রবাহে চলাচল করতে পারে।

পিএম২.৫ বস্তুকণার কারণে জ্বালাপোড়া ও প্রদাহ হতে পারে। এ ছাড়া শ্বাসপ্রশ্বাসের সমস্যা এবং দীর্ঘমেয়াদি কিডনি রোগের সঙ্গেও এর সম্পৃক্ততা আছে। এ ক্ষুদ্রকণার সংস্পর্শে এলে ক্যানসার, স্ট্রোক ও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটতে পারে। বিষণ্নতা ও উদ্বেগে ভোগার ঝুঁকিটাও উচ্চ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, পিএম২.৫-এর গড় বার্ষিক মাত্রা প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় শিল্প শহর বিরনিহাটের বাতাসে গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্য মানের চেয়ে ২৫ গুণেরও বেশি পিএম২.৫ শনাক্ত হয়েছে।

ভারতের রাজধানী নয়াদিল্লি এবার টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় নাম লিখিয়েছে। তালিকায় ভারতের স্যাটেলাইট শহর ফরিদাবাদ, লোনি, দিল্লি, গুরুগ্রাম, নয়ডা এবং গ্রেটার নয়ডার নামও রয়েছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

আইসিইউ-সিসিইউ কতটি, খরচ কত: হাই কোর্ট

বায়ু দূষণে ‘হেলথ অ্যালার্ট’ জারির সুপারিশ

স্টেমসেল প্রতিস্থাপনে এইডসমুক্তি!

বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতার প্রশংসায় দেবী শেঠী

ঠাকুরগাঁওয়ের ৫ মৃত্যুর কারণ নিপা ভাইরাস

মানহীন পানির ৩ কোম্পানির লাইসেন্স বাতিল

গবেষণার মানব ভ্রূণ ডাস্টবিনে

গুরুত্বপূর্ণ অধিকাংশ হাসপাতাল ‘অগ্নিকাণ্ডের ঝুঁকিতে’

মানসিক রোগী বাড়ছে রাজশাহীতে

চিকিৎসকদের প্রাইভেট বাণিজ্য বন্ধে নীতিমালা তৈরির নির্দেশ

দুধ-দই পরীক্ষার নির্দেশ হাই কোর্টের

গরুর দুধ-দইয়ে বিপদের খবর

“পরীক্ষিত ক্যাপসুল দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন”

ভিটামিন ‘এ’ খাওয়ানোর নতুন দিন নির্ধারণ

ভেজাল রোধে বিশেষায়িত পরীক্ষাগার হবে: প্রধানমন্ত্রী

অভিযানের পর দিনে থাকছে ডাক্তার, রাতে মিলছে মিলছে না

স্বাস্থ্যের ‘অস্বাস্থ্যকর’ ১১ খাত

দুদকের সুপারিশে স্বাস্থ্যের ২৩ জনকে বদলি

কর্মক্ষেত্রে ডাক্তার না পেলে ওএসডি করার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪০% চিকিৎসককে হাসপাতালে পায়নি দুদক

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3