রাইফার মৃত্যু: চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, হেলথ নিউজ | ৮ জুলাই ২০১৮, ২২:০৭ | আপডেটেড ৯ জুলাই ২০১৮, ০১:০৭

hospital-shut-ctg-edit

রাফিদা খান রাইফার মৃত্যুতে যে তিন চিকিৎসকের অবহেলার প্রমাণ তদন্তে পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) নির্দেশ দিয়েছেন মন্ত্রী, যে সংস্থাটি চিকিৎসকদের সনদ দিয়ে  থাকে।

রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর ও চট্টগ্রামের সিভিল সার্জনের তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে মন্ত্রী এই নির্দেশ দেন।

দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর জ্যেষ্ঠ প্রতিবেদক রুবেল খানের আড়াই বছর বয়সী মেয়ে রাইফা গলায় ব্যথা নিয়ে গত ২৮ জুন বিকালে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে ভর্তি হওয়ার পরদিন রাতে তার মৃত্যু হয়।

‘ভুল চিকিৎসায়’ তার মৃত্যু হয়েছে অভিযোগ করে সাংবাদিকরা অভিযোগ তোলার পর ঘটনা তদন্তে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি হয়।

সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি গত বৃহস্পতিবার রাতে তাদের প্রতিবেদন দেয়, যাতে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা এবং গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়ে তিন চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এই তিন চিকিৎসক হলেন-  ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেন গুপ্ত এবং ডা. শুভ্র দেব।

দেবাশীষ ও শুভ্রকে ইতোমধ্যে বরখাস্ত করেছে ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষ। বিধান রায় তাদের হাসপাতালের চাকরি না করেন না। ম্যাক্স কর্তৃপক্ষ বলেছে, এই চিকিৎসককে আর ডাকবেন না তারা।

 

সিভিল সার্জনের কমিটির প্রতিবেদনে বলা হয়, “রাইফা যখন তীব্র খিঁচুনিতে আক্রান্ত হয় তখন সংশ্লিষ্ট চিকিৎসকদের অনভিজ্ঞতা ও আন্তরিকতার অভাব পরিলক্ষিত হয় এবং ওই সময়ে থাকা সংশ্লিষ্ট নার্সদের আন্তরিকতার অভাব না থাকলেও এ রকম জটিল পরিস্থিতি মোকাবেলা করার মতো দক্ষতা বা জ্ঞান কোনোটাই তাদের ছিল না।

“শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী শিশুটিকে যথেষ্ট সময় ও মনোযোগ সহকারে পরীক্ষা করে দেখেননি। ডা. দেবাশীষ সেন গুপ্ত ও ডা. শুভ্র দেব শিশুটির রোগ জটিলতার বিপদকালীন সময়ে আন্তরিকতার সাথে সেবা প্রদান করেননি বলে শিশুর পিতা-মাতা যে অভিযোগ উত্থাপন করেছেন, যাহা এই তিন চিকিৎসকের বেলায় সত্য বলে প্রতীয়মান হয়।”

স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তের সুপারিশ অনুযায়ী ম্যাক্স হাসপাতালের লাইসেন্স নিয়ে অনিয়ম আগামী ১৫ দিনের মধ্য দূর করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে ম্যাক্স হাসপাতালে রোববার অভিযান চালিয়ে কয়েকটি অনিয়ম পেয়ে তাদের ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এর প্রতিক্রিয়ায় চট্টগ্রামের বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিক সেবা বন্ধ করে দেওয়ার পর রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

মেডিকেল ভর্তির ফল প্রকাশ

মানসিক স্বাস্থ্য: ১০০ নারীর মধ্যে সায়মা ওয়াজেদ

দেশে ই-সিগারেট নিষিদ্ধ হবে

রেনিটিডিন: দুই কোম্পানির কাঁচামাল আমদানি নিষিদ্ধ

রেনিটিডিনে ক্যান্সারের উপাদান

চালু হচ্ছে প্রথম স্কিন ব্যাংক

বিশ্ব হার্ট দিবস

মেডিকেল কলেজের ক্যাম্পাসের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ

ডেঙ্গু: মূল্যায়ন চাইলেন মেয়র খোকন

ফিলিপাইনে ডেঙ্গুতে মৃতের সংখ্যা হাজার ছাড়াল

“ডেঙ্গুতে মৃত্যু ‘সবচেয়ে কম’ বাংলাদেশে”

কমতে শুরু করেছে ডেঙ্গু রোগী

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বিরক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

‘ডেঙ্গুর মশা নিধনে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন’

ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় চলছে ‘প্রস্তুতি’

ফিলিপাইনে ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা

ডেঙ্গুর খবর বেশি প্রকাশিত হওয়ায় মানুষ আতঙ্কিত: প্রধানমন্ত্রী

‘দেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকি নেই’

ডেঙ্গু: বিনামূল্যে প্লাটিলেট আলাদা করে দেবে ৪ হাসপাতাল

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3