সিলেটের ওসমানীনগরে নতুন হাসপাতাল

সিলেট প্রতিনিধি, হেলথ নিউজ | ১৫ অক্টোবর ২০১৮, ০০:১০ | আপডেটেড ১৫ অক্টোবর ২০১৮, ১২:১০

sylhet-new-hos

সিলেটের ওসমানীনগর উপজেলার স্বাস্থ্যসেবায় জনগণের ভোগান্তির অবসান হতে যাচ্ছে।

প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ওসমানীনগরে নির্মাণ করা হচ্ছে সরকারি হাসপাতাল। ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের জন্য চলতি সপ্তাহে দরপত্র আহ্বান করা হয়েছে।

এই হাসপাতালের জন্য অপেক্ষা করে আছে উপজেলার ৮ ইউনিয়নের আড়াই লক্ষাধিক মানুষ।

উপজেলার প্রাণকেন্দ্র গোয়ালাবাজার এলাকায় এই ৫০ শয্যার হাসপাতালটি হবে।

এর আগে ১৭ কোটি টাকা ব্যয়ে জমি কেনা হয়। এখন প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।

তিনি হেলথ নিউজকে বলেন, “এতে করে উপজেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্চে। এই স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হলে ওসমানীনগর উপজেলাবাসী পাবেন কাঙিক্ষত স্বাস্থ্যসেবা। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে।”

সংসদ সদস্য এহিয়া বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলাম এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। বিগত পাঁচ বছরে আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে, যা দৃশ্যমান।”

২০১৪ সালের ২ জুন সিলেটের ওসমানীনগর উপজেলা ঘোষণা হওয়ার পর প্রশাসনের কার্যক্রম শুরু হলেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় প্রসূতি নারী, শিশু আর বৃদ্ধদের নিয়ে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীদের।

এ জনপদে কোনো হাসপাতাল না থাকায় গর্ভবতীসহ যে কোন বয়সের লোক রোগব্যাধিতে আক্রান্ত হলে প্রায় ৩০ কিলোমিটার দূরে সিলেট শহরের হাসপাতালে যেতে হচ্ছে। ফলে জটিল রোগে আক্রান্ত হয়ে অনেককেই চিকিৎসার জন্য সিলেট শহরে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ ক্ষেত্রে গর্ভবতী নারীর মৃত্যুর সংখ্যা বেশি।

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে বিরক্ত প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি: আগামী ৭ দিন চ্যালেঞ্জিং

‘ডেঙ্গুর মশা নিধনে ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখুন’

ডেঙ্গু ছড়ানোর ঝুঁকি মোকাবেলায় চলছে ‘প্রস্তুতি’

ফিলিপাইনে ডেঙ্গুকে ‘মহামারি’ ঘোষণা

ডেঙ্গুর খবর বেশি প্রকাশিত হওয়ায় মানুষ আতঙ্কিত: প্রধানমন্ত্রী

‘দেশে উৎপাদিত দুধে স্বাস্থ্যঝুঁকি নেই’

ডেঙ্গু: বিনামূল্যে প্লাটিলেট আলাদা করে দেবে ৪ হাসপাতাল

১৪ কোম্পানির দুধ বিক্রিতে বাধা নেই

ডেঙ্গু দমনে হারপিক ব্যবহার নয়

ডেঙ্গু পরীক্ষা: দুই হাসপাতালকে জরিমানা

স্বাস্থ্য বিভাগের ছুটি বাতিল

দুধ বিক্রিতে বাধা নেই প্রাণ ও ফার্মফ্রেশের

দুধ বিতর্ক: ‘কারসাজি’ কিনা, সন্দেহ প্রধানমন্ত্রীর

দুধ বিক্রি করতে পারবে মিল্ক ভিটা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি বেড়েই চলছে

ডেঙ্গু পরীক্ষার ফি ৫০০ টাকা নির্ধারণ

পাস্তুরিত দুধ বিক্রিতে ৫ সপ্তাহের নিষেধাজ্ঞা

দুধে সীসা, ১০ কোম্পানির বিরুদ্ধে মামলা

‘পৃথিবীর অন্য কোনো দেশে হাইকোর্ট মশা মারার জন্য রুল দেয় না’

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3