অস্ত্রোপচারে ক্লিনিক মালিক!

গোপালগঞ্জ প্রতিনিধি, হেলথ নিউজ | ১৮ নভেম্বর ২০১৮, ২১:১১ | আপডেটেড ১৮ নভেম্বর ২০১৮, ০৯:১১

Gopalganj-Mobile-Court-jail

তিনি ক্লিনিকের মালিক, চিকিৎসক নন; তারপরও এক প্রসূতির অস্ত্রোপচার করেছিলেন। সেই কারণে ওই নারীর প্রাণ ঝুঁকিতে পড়ায় ওই ক্লিনিক মালিককে এখন তিন মাস জেলে থাকতে হবে।

দণ্ডিত এই ব্যক্তি হলেন দেশবন্ধু বিশ্বাস (৫০)। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শান্তিলতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক। তার বাড়ি উপজেলার লাটেঙ্গা গ্রামে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মাহফুজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শুক্রবার সন্ধ্যায় দেশবন্ধুকে তিন মাসের কারাদণ্ডাদেশ দেন।

এরপর দেশবন্ধুকে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক।

গত ৯ নভেম্বর কোটালীপাড়া উপজেলার পীরারবাড়ি গ্রামের বিধান হালদারের প্রসূতি স্ত্রী বিথী হালদারকে ওই সেন্টারে ভর্তি করা হয়।

ক্লিনিকের মালিক দেশবন্ধু তার অস্ত্রোপচার করেছিলেন। এতে রোগী ঝুঁকিতে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে তার চিকিৎসার মধ্যে কোটালীপাড়া থানায় অভিযোগ দেন স্বামী বিধান।

ইউএনও মাহফুজ বলেন, “কোনো চিকিৎসক ও নার্স ছাড়াই অপারেশন করার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওই মালিক দোষ স্বীকারও করেন।”

বিষয়:

নোটিশ: স্বাস্থ্য বিষয়ক এসব সংবাদ ও তথ্য দেওয়ার সাধারণ উদ্দেশ্য পাঠকদের জানানো এবং সচেতন করা। এটা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। সুনির্দিষ্ট কোনো সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়।

জটিল রোগীর ডেঙ্গু শনাক্ত হলেই হাসপাতালে ভর্তির পরামর্শ

পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের ভাতা বাড়ল

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী ২০ হাজার ছাড়াল

দুদিন চেম্বার, অস্ত্রোপচার বন্ধ রাখবেন গাইনি চিকিৎসকরা

ডিএনসিসির স্থাপনাতেই এডিস মশার লার্ভা

ডেঙ্গুতে মৃত্যু ১০০ হল

ডেঙ্গু রোগীর প্লাটিলেট নিতে হয় কখন?

ঢাকা দক্ষিণ সিটির ২৫ স্থাপনায় মিলল মশার লার্ভা

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৭ হাজার ছাড়াল

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা ৫০ টাকায়

হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছেই

লিটারে ১০ টাকা কমল ভোজ্যতেলের দাম

ডেঙ্গু: এক দিনে রোগী ভর্তি হাজার ছাড়াল

এডিস মশার লার্ভা: সরকারি চার প্রতিষ্ঠানকে জরিমানা

ডেঙ্গু: হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছেই

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি

হাসপাতালে ভর্তি ১২ হাজার ডেঙ্গু রোগী

ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকাবাসী

ডেঙ্গুতে মৃত্যু বাড়ছে

ডেঙ্গু পরিস্থিতি: ডিএনসিসির কর্মীদের ছুটি বাতিল

স্বাস্থ্য সেবায় যাত্রা শুরু

আঙুর কেন খাবেন?

ছোট এ রসালো ফলটিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ ও ভিটামিন। আঙুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম। আঙুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।

সব টিপস...

চকলেটে ব্রণ হয়?

এই পরীক্ষাটি চালাতে গবেষকরা একদল ব্যক্তিকে এক মাস ধরে ক্যান্ডি বার খাওয়ায় যাতে চকলেটের পরিমাণ ছিল সাধারণ একটা চকলেটের চেয়ে ১০ গুণ বেশি। আরেক দলকে খাওয়ানো হয় নকল চকলেট বার। চকলেট খাওয়ানোর আগের ও পরের অবস্থা পরীক্ষা করে কোনো পার্থক্য তারা খুঁজে পাননি। ব্রণের ওপর চকলেট বা এতে থাকা চর্বির কোনো প্রভাব রয়েছে বলেও মনে হয়নি তাদের।

আরও পড়ুন...

      ভিটামিন ডির ঘাটতি পূরণে কী করণীয়?

300-250
promo3